IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধন

ছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক,সুনামগঞ্জ : সুরমা নদীর তীরঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য, শিল্প-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি ও নানা সম্ভাবনার জনপদ সুনামগঞ্জের ছাতক। এ জনপদের মানুষের কথা, এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, ঐতিহ্য ও জনজীবনের বাস্তব চিত্র তুলে ধরার প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন সংবাদমাধ্যম ‘দৈনিক ছাতকের ডাক’। এ উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ছাতক পৌর শহরের বরকতিয়া মার্কেটে পত্রিকাটির সম্পাদকীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ছাতক শুধু একটি ভৌগোলিক জনপদ নয়; প্রাচীন জনপদের ইতিহাস, সুরমা নদীকেন্দ্রিক জীবন-জীবিকা, পাথর ও বালু সম্পদ, চা-বাগান, শিল্প-কারখানা এবং প্রবাসীদের অবদানে গড়ে ওঠা এক সমৃদ্ধ জনপদ। দেশের অর্থনীতি ও ঐতিহ্যে ছাতকের রয়েছে স্বতন্ত্র পরিচিতি। সেই পরিচয়কে গণমাধ্যমের মাধ্যমে দেশ-বিদেশে তুলে ধরা এবং স্থানীয় মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই দৈনিক ছাতকের ডাকের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক তানভীর আহমদ জাকির। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পত্রিকার মাল্টিমিডিয়া সম্পাদক হাফিজ বিলাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছফির আহমদ। মোনাজাত পরিচালনা করেন ছাতক মন্ডলীভোগ লাল মসজিদের ইমাম মাওলানা মোঃ ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত, চরেরবন্দ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা দবির আহমদ, ছাতক থানার ইমাম মাওলানা জামিল আহমদ, বরকতিয়া মার্কেটের স্বত্বাধিকারী হাজী লুলু মিয়া, বিশিষ্ট মুরব্বি মোঃ আশিক মিয়া, মেসার্স আহমদ ফার্মেসির স্বত্বাধিকারী কবির আহমদ, বিএনপি নেতা আলহাজ্ব সৈয়দ জুনেদ আহমদ, ছাতক একতা বালু সমিতির সাবেক সভাপতি শাহেদ আহমদ বাবলু ও তরুণ সংগঠক ইমরান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক ছাতকের ডাকের বার্তা সম্পাদক ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সাজু আহমদ, সহযোগী সম্পাদক ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম শাকিল, স্টাফ রিপোর্টার ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক এমরান হাসান, দৈনিক ছাতকের ডাক স্টাফ রিপোর্টার রাব্বি আহমেদ, নুর উদ্দিন, মোঃ সাইফুর রহমান, মোঃ মিজান হোসেন ও জাকারিয়া হোসেন আরিফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাতক থানার মুয়াজ্জিন মোবারক হোসেন, মাওলানা ফুরকান উল্লাহ, ব্যবসায়ী মোঃ আরজ মিয়া, আসরব আহমদ, তরুণ সমাজকর্মী মাহমুদুল হাসান, চরেরবন্দ যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ রানা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পত্রিকার শুভানুধ্যায়ীরা।

এ সময় বক্তারা বলেন, একটি জনপদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক ছাতকের ডাক যেন সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে ছাতকের মানুষের মুখপত্র হয়ে ওঠে, সে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক তানভীর আহমদ জাকির জানান, স্থানীয় সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া, পর্যটন, প্রবাস, শিল্পায়ন ও উন্নয়নসহ জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবে দৈনিক ছাতকের ডাক। একই সঙ্গে অনিয়ম, জনদুর্ভোগ ও সম্ভাবনাময় উদ্যোগগুলোও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের সামনে উপস্থাপনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

ছাতকের মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও সম্ভাবনার কথা তুলে ধরে একটি দায়িত্বশীল ও জনমুখী সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় দৈনিক ছাতকের ডাক। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31