IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘আমি এফডিসির এমডি হওয়ার যোগ্য নই’

‘আমি এফডিসির এমডি হওয়ার যোগ্য নই’

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল। সেদিন সাংবাদিক ও শিল্পীরা ছাড়া চলচ্চিত্রের ১৭টি সংগঠনের কাউকে এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি। চলচ্চিত্রকর্মীদের দাবি, এমনটি করেছেন নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন।

সেই প্রতিবাদে আন্দোলনে নেমেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সংগঠন। গতকাল ৩০ জানুয়ারি এফডিসিতে এমডির অপসারণ চেয়ে তার কুশপুতুলে আগুন দিয়েছেন সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যরা।

১৭ সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, তারা এই এমডির অপসারণ চান। সেই সঙ্গে এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অভিনেতা আলমগীরকে দাবি করেন তারা।

বিষয়টি নিয়ে কিংবদন্তি অভিনেতা আলমগীর আজ সোমবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রকে ভালোবাসি। তবে আমি মনে করি এফডিসির এমডি হওয়ার যোগ্যতা আমার নেই৷ এই পদে আসতে চাইলে আরও ৫-৭ বছর আগেই পারতাম।’

সাংবাদিকরা জানতে চান, চলচ্চিত্রের মানুষ ও দেশের অনেক দর্শক সোশ্যাল মিডিয়ায় আপনাকে এফডিসির এমডি পদে দেখতে চায়। এ বিষয়ে কি বলবেন? জবাবে আলমগীর বলেন, ‘এর আগেও তো চলচ্চিত্রের মানুষেরা এফডিসির এমডি হয়েছে। ওয়াসীমুল বারী রাজীব, পীযূষ বন্দ্যোপাধ্যায়রা দায়িত্ব নিয়েছেন। তারা কি এফডিসিকে সোনা দিয়ে মুড়িয়ে রেখেছিলেন?

আজ দেখুন আমি তাদের সমালোচনা করছি। তিন বছর পর আপনারা আমার সমালোচনা করবেন।’

চলচ্চিত্র সংগঠনগুলোর আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘ওইদিন আমাদের চলচ্চিত্রের মানুষদের প্রবেশ না করতে দেওয়াটা ছিল অনেক লজ্জার। আমার ৫০ বছরের ক্যারিয়ারে এমনটা হয়নি। তাই আমরা কিছু বিষয় বাছাই করেছি দাবি আকারে। সেগুলো নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। আগামীকাল তিনি আমাদের সঙ্গে বসবেন বলে কথা দিয়েছেন। তার কাছে আমাদের দাবিগুলো তুলে ধরবো।

সেখান থেকে যদি কোনো ভালো ফল আসে তাহলে তো ভালোই। আমরা প্রত্যাশা করছি ভালো কিছুই হবে। যদি আশানুরূপ ফল না পাই তাহলে আমরা পরে কি করবো তা জানাবো।’

আলমগীর জানান, আপাতত শুটিং ও এফডিসির সব কার্যক্রম চলমান থাকবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31