IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> শিক্ষা >> টপ নিউজ >> যেসব পদে নিয়োগ পেল ৩৬ হাজার শিক্ষক

যেসব পদে নিয়োগ পেল ৩৬ হাজার শিক্ষক

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় ৩৪ হাজার ৭৩ জনকে নিয়োগের সুপারিশপত্র দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধণ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় তারা সুপারিশপত্র পেলেও রিপোর্টে নেতিবাচক কিছু পাওয়া গেলে তাদের নিয়োগ বাতিল করা হবে।

আর সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে ২ হাজার ১৫৫ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলেও ২ হাজার ৬৫ জনের পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাওয়ায় তাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে।

সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে কয়েকজন শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেয়া হয়।

জানা গেছে, তৃতীয় গণনিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় গত বছরের ১৫ জুলাই ৩৮ হাজার ২৮৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ। এর মধ্যে পুলিশ ভেরিফিকেশনের ফরম জমা দেয় ৩৪ হাজার ৭৩ জন। আর বাকি ৪ হাজার ২১০ জন প্রার্থীকে ফেব্রুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে পুলিশ ভেরিফিকেশনের ফরম জমা দিতে বলা হয়েছে।

এনটিআরসিএ’র মাধ্যমে সুপারিশ পাওয়া ৩৪ হাজার ৭৩টি পদের মধ্যে এমপিও পদ রয়েছে ৩০ হাজার ৯০৪টি আর নন-এমপিও পদ রয়েছে ৩ হাজার ১৬৯টি।

৩৪ হাজার ৭৩ জন শিক্ষকের মধ্যে প্রভাষক পদে নিয়োগের সুপারিশ পেয়েছেন ৬ হাজার ৫০১ জন, সহকারী শিক্ষক পদে ২৪ হাজার ৪১৮ জন, সহকারী মৌলভী পদে ১ হাজার ৫২৮ জন, ইবতেদায়ী মৌলভী পদে ৩৫৫ জন, ট্রেড ইনস্ট্রাক্টর পদে ৩৮৯ জন, ইনস্ট্রাক্টর পদে ১০০ জন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৬ জন, প্রদর্শক পদে ১৯৪ জন, ইবতেদায়ী ক্বারী পদে ৯৩ জন, ইবতেদায়ী শিক্ষক পদে ৪৮৯ জন সুপারিশ পেয়েছেন।

এছাড়া পিএসসির মাধ্যমে নিয়োগ পাওয়া ২ হাজার ১৫৫ জন শিক্ষকের মধ্যে বাংলা বিষয়ে রয়েছেন ৪৯৩ জন, ইংরেজিতে ১৬১ জন, গণিতে ১৯১ জন, সামাজিক বিজ্ঞানে ৮৩ জন, ধর্মে ২৪৫ জন, ভৌত বিজ্ঞানে ১৭০ জন, ব্যবসায় শিক্ষায় ৬৬ জন, চারুকলায় ১৫৪ জন, শারীরিক শিক্ষায় ১০৬ জন, কৃষি শিক্ষায় ৭১ জন, জীব বিজ্ঞানে ২১৯ জন এবং ভূগোলে ১০৬ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31