IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> জানা-অজানা >> বিশ্ব রেকর্ড ভারতের এই ৭ জায়গার

বিশ্ব রেকর্ড ভারতের এই ৭ জায়গার

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমানে ভারতে সবচেয়ে বেশি ভ্রমণ করেন বাংলাদেশি পর্যটকরা। কিন্তু অনেকেই দ্বিধায় ভোগেন কোথায় যাওয়া যায়। কারণ ভারত এমন একটি রাষ্ট্র যেখানে দেখার মত অনেক জায়গা রয়েছে। মরুভূমি হোক বা পাহাড়, সুমদ্র কিংবা ঐতিহাসিক জায়গা ভারতের ঝুলিতে রয়েছে সব রূপই। এই বহরূপের মধ্যে এমন কিছু জায়গা রয়েছে, যা শুধু বিদেশি পর্যটকদের কাছেই জনপ্রিয় নয়, করেছে বিশ্ব রেকর্ডও।

চলুন জেনে আসা যাক সেই জায়গাগুলো সম্পর্কে..

মৌসিনরাম

বইতে পড়ে অনেকেই জেনেছেন, মেঘালয়ের ছোট্ট গ্রাম মৌসিনরাম গোটা বিশ্বে বিখ্যাত সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাতের জন্য়। তবে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যও মুগ্ধ করে পর্যটকদের। অনেকে মেঘালয়ের এই গ্রামকে মেঘের দেশ বলেও বর্ণনা করেন।

চেনাব ব্রিজ

জম্মু-কাশ্মীরের চেনাব ব্রিজ গোটা বিশ্বের উঁচুতে অবস্থিত রেলওয়ে সেতু। যা কিনা আইফেল টাওয়ারের থেকেও উঁচু। কাতরা থেকে শ্রীনগরের কাউরি পর্যন্ত বিস্তৃত এই ব্রিজ।

হিকিম গ্রাম

বিশ্বের সবচেয়ে উঁচু স্থানে পোস্ট অফিস রয়েছে এই দেশেই। হিমাচল প্রদেশের লাহৌল-স্পিতি জেলার হিকিম গ্রামে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত এই পোস্ট অফিস। সমুদ্রতল থেকে ১৪৫৬৭ ফিটে অবস্থিত এই পোস্ট অফিসটি।

চালি

সমুদ্রতল থেকে ২১৪৪ মিটার উঁচুতে অবস্থিত হিমাচল প্রদেশের চালি ক্রিকেট স্টেডিয়াম। গোটা বিশ্বে কোথাও এমন পাহাড়ের কোল ঘেঁষে স্টেডিয়াম দেখতে পাওয়া যায় না।

ভাসমান পোস্ট অফিস

শ্রীনগরে গেলেই দেখতে পাবেন ডাল লেকে ভেসে রয়েছে আস্ত একটা পোস্ট অফিস। গোটা বিশ্বে এমন পোস্ট অফিস কিন্তু দেখতে পাওয়া যায় না। সেই ভাসমান পোস্ট অফিস থেকেই গোটা শহরে ছড়িয়ে পড়ে চিঠিপত্র। এমনটি কিন্তু আর কোথাও দেখতে পাওয়া যায় না।

লোকটক লেক

মণিপুরে রয়েছে লোকটক লেক। এই লেকের বৈশিষ্ট্য়ই হল, এখানে ভাসমান অবস্থাতে রয়েছে ছোট ছোট দ্বীপ। যা দেখলে একেবারে চোখ জুড়িয়ে যাবে।

রুট ব্রিজ

শিলং থেকে ৬০ কিমি দূরে অবস্থিত চেরাপুঞ্জির সোহরাতে রয়েছে গাছের শিকড় দিয়ে তৈরি একটি লম্বা সেতু। যা কিনা আবার দোতলা। এই ধরনের সেতু বিশ্বের আর কোথাও দেখতে পাওয়া যায় না। এই ব্রিজে যেতে হলে ৩৬০০ টা সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। যারা ট্রেকিং করতে পছন্দ করেন তাঁরা এই ব্রিজ খুবই উপভোগ করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031