IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> নিজের সন্তান হত্যা করে খেয়ে ফেলে যেসব প্রাণী

নিজের সন্তান হত্যা করে খেয়ে ফেলে যেসব প্রাণী

ধূমকেতু নিউজ ডেস্ক : একটি শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে তার বাবা-মা। সেই রক্ষকই যখন ভক্ষক হয় তার থেকে বেদনার আর কিছুই হতে পারে না। বিশ্বের এমন কিছু প্রাণী আছে যারা সন্তানকে হত্যা করে। অনেকে আবার সন্তান জন্মের পর পরই তাকে হত্যা করে খেয়ে ফেলে। এমন বৈশিষ্ট্য অনেক প্রাণীর মধ্যেই দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, নিজের সন্তান হত্যার পিছনে অনেক কারণ রয়েছে। কিছু প্রাণী খাদ্যের অভাবে ঘাতক হয়ে ওঠে। আবার সন্তানের ভালোর জন্যও কাজটি করে থাকে। আসুন এমন কয়েকটি প্রাণীর কথা জেনে নেওয়া যাক-

পোলার বিয়ার

পোলার বিয়ার মূলত মেরু অঞ্চলের একটি প্রাণী। এরা মোটেই মাংসাশী প্রাণী নয়। তবে সম্প্রতি দেখা গেছে যে, তারা ছোট প্রাণী শিকার করে খাচ্ছে। শুধু তাই নয়, তারা তাদের নিজের সন্তানকে জন্ম দেওয়ার পরই ছোট থাকা অবস্থাতেই মেরে খেয়ে ফেলে। মূলত ক্ষুধা মেটাতেই তারা এমনটা করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জলহস্তী

জলহস্তী সাধারণত তৃণভোজী। তবে গত কয়েক বছরে দেখা গিয়েছে, তারাও তাদের সন্তানদের হত্যা করে। কিন্তু তাদের খেয়ে ফেলে না। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু কিছু জলহস্তী এমনো আছে, যারা মাংসাশী। মূলত পুরুষ জলহস্তীরাই এমন আচরণ করে থাকে। ছেলে সন্তান জন্মালেই তাকে হত্যা করে। তারা নিজের পুত্র সন্তানকেই তার প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে। এজন্যই পুত্র সন্তান জন্মালেই বাবা জলহস্তী তাকে হত্যা করে।

ইঁদুর

এমনকি ইঁদুরও নিজের বাচ্চাদের মেরে খেয়ে ফেলে। তারা যখন তাদের সন্তানদের মধ্যে কোনো ধরনের শারীরিক ঘাটতি লক্ষ্য করে, তখনই তারা এটি করে। বিশেষজ্ঞদের মতে, এদের কারণটি অনেক ক্ষেত্রেই আলাদা।

কাঁকড়া

একটি স্ত্রী কাঁকড়া একসঙ্গে ১০০টি বাচ্চা জন্ম দিতে পারে। যখন সে খাওয়ার জন্য উপযুক্ত খাদ্য পায় না। তখন সে তার বাচ্চাদের খেতে শুরু করে।

হ্যামস্টার

তালিকার শীর্ষে রয়েছে মহিলা হ্যামস্টার। এরা কখনও কখনও তাদের বাচ্চাদের জন্ম দিয়েই মেরে ফেলে। তারপর খাওয়া শুরু করে। সে এটা তখনই করে, যখন সে মনে করে তার সন্তানটিকে অন্য প্রাণী খেয়ে ফেলবে। অর্থাৎ, যখন সে মানসিক চাপে থাকে বা কোনো কিছুকে ভয় পায়। পরিবেশ শিশুদের জন্য অনুকূল হবে না বলে মনে করলে, সেক্ষেত্রেও তারা তাদের সন্তানদের হত্যা করে। এছাড়া সন্তান জন্ম দেওয়ার পর স্ত্রী হ্যামস্টারের শরীরে অনেক ভিটামিন এবং খনিজের অভাব দেখা দেয়। সেগুলো মেটাতেও তারা এই কাজটি করে।

শিম্পাঞ্জি

শিম্পাঞ্জি সন্তানকে হত্যা করে খাওয়ার জন্য নয়। এরা তৃণভোজী প্রাণী। মূলত পুরুষ শিম্পাঞ্জিটিই এমন আচরণ করে। যখন সে মনে করে এই সন্তান তার না তখন সেই সন্তানকে মেরে ফেলে।

সিংহ

সিংহদের মধ্যে এই ঘটনা খুবই সাধারণ। নিজের আদিপত্য যেন কমে না যায় বা অন্য কেউ যেন সেখানে হস্তক্ষেপ করতে না পারে সেজন্য নিজের সন্তানকেই মেরে খেয়ে ফেলে। নিজের সন্তানকেই প্রতিদ্বন্দ্বী ভাবে সিংহরা। বিশেষ করে পুরুষ সিংহ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ওয়াইল্ডলাইফ ইনফরমার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031