IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> ‘যেকোনো দিন ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া’

‘যেকোনো দিন ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া’

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হুঁশিয়ারি উচ্চারণ কর বলেছেন, রাশিয়া এখন থেকে ‘যেকোনো দিন’ ইউক্রেনে হামলা চালিয়ে বসতে পারে।

ইউক্রেনের ওপর রাশিয়ার হামলাকে আর ‘অত্যাসন্ন’ মনে করছে না বলে হোয়াইট হাউজ ঘোষণা দেয়ার দু’দিন পর এ বক্তব্য দিলেন সুলিভান।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা [যুদ্ধের] একেবারে দ্বারপ্রান্তে রয়েছি।”

তিনি বলেন, “এখন থেকে যেকোনো দিন বা কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে পারে।” এর পরিবর্তে রাশিয়ার কূটনৈতিক পন্থা বেছে নেয়া উচিত বলে সুলিভান মন্তব্য করেন।

এর আগে শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন মার্কিন কর্মকর্তা বলেছিলেন, ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন চালানোর জন্য যে পরিমাণ সমরশক্তির প্রয়োজন তার প্রায় ৭০ ভাগ দেশটির সীমান্তে মোতায়েন করেছে রাশিয়া।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান রোববার ইউক্রেন ইস্যুতে কয়েকটি টক শোতে অংশগ্রহণ করেন। এনবিসি’র টক শোতে তিনি বলেন, রাশিয়া যে শুধু গোটা ইউক্রেন দখল করার লক্ষ্যে আগ্রাসন চালাতে পারে তাই নয় বরং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলকে নিজ ভূখণ্ডের অন্তর্গত করতে পারে মস্কো। ২০১৪ সাল থেকে ওই অঞ্চলে রুশ-পন্থি অস্ত্রধারীরা ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। ২০১৫ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ফেডারেশনর অন্তর্ভুক্ত করেছিল রাশিয়া।

রাশিয়া ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা ও সমরাস্ত্র মোতায়েন করলেও ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগ প্রত্যাখ্যান করছে।

মস্কো বলছে, ইউক্রেনকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অন্তর্ভুক্ত করা যাবে না এবং পূর্ব ইউরোপ থেকে এই জোটের সেনা সংখ্যা হ্রাস করতে হবে। কিন্তু পশ্চিমা দেশগুলো রাশিয়ার এসব দাবি প্রত্যাখ্যান করে বলেছে, এটি দু’টি বিষয়ে কোনো আলোচনা হবে না বরং পরমাণু অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে মস্কোর সঙ্গে তারা আলোচনায় বসতে রাজি আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31