IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> প্রবাস >> ‘ভিয়েনা সংলাপের অপেক্ষায় ইরানের অর্থনীতি ঝুলে থাকবে না’

‘ভিয়েনা সংলাপের অপেক্ষায় ইরানের অর্থনীতি ঝুলে থাকবে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার প্রশাসন দেশের অর্থনীতিকে ভিয়েনা সংলাপের ফলাফল আসার অপেক্ষায় ঝুলিয়ে রাখেবে না। তিনি সোমবার ইরান সফররত ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তোর সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ইরান বর্তমানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে। ২০১৮ সালে ওই সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলে এটি নিয়ে চরম অচলাবস্থা সৃষ্টি হয় এবং তা কাটিয়ে ওঠার জন্যই ভিয়েনায় সংলাপ চলছে।

এ প্রসঙ্গে রায়িসি বলেন, “আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেই কেবল একটি চুক্তির সম্ভাবনা তৈরি হবে। ইরান এখন পর্যন্ত প্রমাণ করেছে যে, সে প্রতিশ্রুতি রক্ষা করে; কিন্তু এর অর্থ এই নয় যে, আমরা ভিয়েনা সংলাপ থেকে ফলাফল বেরিয়ে আসার অপেক্ষায় আমাদের অর্থনীতিকে ঝুলিয়ে রাখব।”

ইরানের প্রেসিডেন্ট বলেন, মার্কিনিরা পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে এবং ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি পালন করেনি। তিনি বলেন, ইরানের ওপর আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি চরমভাবে ব্যর্থ হয়েছে।

রায়িসি ইউরোপীয় দেশগুলোকে আমেরিকার প্রভাবমুক্ত হয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, আমেরিকা এমন কোনো দেশ নয় যার ওপর নির্ভর করা যায়। যে দেশের সরকার বড় বড় আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে যায় তার ওপর বুদ্ধিমানরা নির্ভর করে না বলেও তিনি মন্তব্য করেন।

প্রেসিডেন্ট রায়িসি ফিনল্যান্ডের সঙ্গে তার দেশের সম্পর্ককে ঐতিহাসিক আখ্যায়িত করে বলেন, তৃতীয় কোনো দেশের সঙ্গে ফিনল্যান্ডের সম্পর্কের কারণে তেহরান ও হেলসিংকির সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়।

সাক্ষাতে হাভিস্তো ইরানের সঙ্গে ফিনল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৯০তম বার্ষিকীকে স্মরণ করেন।তিনি বলেন, দুদেশের সম্পর্ককে শক্তিশালী করার প্রচুর ক্ষেত্র ও সুযোগ রয়েছে এবং এগুলোকে কাজে লাগানো উচিত। আমেরিকা পরমাণু সমঝোতা লঙ্ঘন করায় অসন্তোষ প্রকাশ করেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31