IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ১৫৪ ভোটে হেরেও গেজেটে নাম

১৫৪ ভোটে হেরেও গেজেটে নাম

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডে সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে তিনি তালা প্রতীক নিয়ে ৬৭৩ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকবর আলী টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫১৯ ভোট। নির্বাচনের দিন প্রিজাইডিং অফিসার শহিদুল ইসলাম সর্বোচ্চ ভোট পাওয়া আমিনুল ইসলামকে বিজয়ী ঘোষণা করেন।

১৫৪ ভোট কম পেয়েও প্রকাশিত গেজেটে ইউপি সদস্য হিসেবে নাম রয়েছে আকবর আলীর। অথচ সর্বোচ্চ ভোট পেয়েও গেজেটে নাম নেই আমিনুল ইসলামের। এর আগে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান আমিনুল ইসলামকে ইউপি সদস্য হিসেবে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

প্রকাশিত গেজেটে বেসরকারিভাবে বিজয়ী ইউপি সদস্য আমিনুল ইসলামের নিজের নাম না থাকায় হতবাক হয়েছেন তিনি।

মুঠোফোনে আমিনুল ইসলাম বলেন, বেসরকারিভাবে ঘোষণা হওয়া ফলাফলে আমাকে বিজয়ী করা হয়। পরে এনিয়ে আর কোন কথা হয়নি। এমনকি কোন অভিযোগ উঠায়নি কোন পরাজিত প্রার্থী। হঠাৎ করে গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) প্রকাশিত গেজেটে আমার নামের জায়গায় পরাজিত প্রার্থীর নাম দেখতে পায়। প্রকাশিত গেজেট দেখার পর নির্বাচন অফিসে যোগাযোগের চেষ্টা করছি।

দেড় শতাধিক কম ভোট পেয়েও আকবর আলীর নাম গেজেট প্রকাশ হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। আকবর আলীর সমর্থকদের দাবি, ভোটে কারচুপি করে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় আমিনুল ইসলামকে। গেজেটে সঠিক তথ্য দিয়ে নাম প্রকাশ করা হয়েছে। আকবর আলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, বেসরকারীভাবে ঘোষিত ফলাফলই চূড়ান্ত। কিন্তু প্রকাশিত গেজেটে পরাজিত প্রার্থীর নাম রয়েছে। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের পর ফলাফলে কোন পরিবর্তন হয়নি। গেজেটে ভুলের বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব শীগ্রই তা সংশোধন করা হবে।

উল্লেখ্য, ৮নং ওয়ার্ডের একমাত্র কেন্দ্র পাররামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। মোট ৩১৭১ ভোটের মধ্যে ভোট প্রদান করেন ২৫৬৬ জন ভোটার। ৬০৫ জন ভোটার অনুপস্থিত হয় এবং ৯২টি বাতিল হয় এই কেন্দ্রে। এই ওয়ার্ডে ০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সুন্দরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আপেল প্রতীকে ৫০৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে থাকে তহিদুল ইসলাম। আনারুল ইসলাম ভ্যানগাড়ি প্রতীকে ৩৬৭ ভোট পায়। এছাড়াও মোরগ প্রতীকে সাইদুর রহমান ২২৮ ভোট, বৈদ্যুতিক পাখা প্রতীকে সাকিম আলী ১৭৭ ভোট এবং ফুটবল প্রতীকে হোদাবুর রহমান পেয়েছেন ২ ভোট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31