IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> প্রবাস >> ইরানে বিজয় দিবস উদযাপনকে কিভাবে দেখছে মার্কিন মিডিয়া

ইরানে বিজয় দিবস উদযাপনকে কিভাবে দেখছে মার্কিন মিডিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানে শুক্রবার ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উদযাপিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বিজয় বার্ষিকীর নানা কর্মসূচিতে লোকজন অংশ নিচ্ছেন। ইরানে বিপ্লব বার্ষিকী উদযাপন নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস বা এপি’র বিশ্লেষণেও ওঠে এসেছে সাড়ম্বরে বিজয় উদযাপনের চিত্র।

এপি লিখেছে, ইরানজুড়ে বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে হাতে ছিল জাতীয় পতাকা। পতাকা হাতে তারা ‘ইসরাইল ধ্বংস হোক’, আমেরিকা নিপাত যাক’ শ্লোগান দিয়েছেন।

বার্তা সংস্থাটি আরও লিখেছে, রাজধানী তেহরানের শোভাযাত্রায় হাজার হাজার গাড়ি ও মোটর সাইকেল অংশ নিয়েছে। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা থাকায় গত বছরের মতো এবারও পদযাত্রায় মানুষের উপস্থিতি কম ছিল। কিন্তু মোটর শোভাযাত্রায় মানুষের সরব উপস্থিতি ছিল। সবাই ইসলামী বিপ্লবের পক্ষে শ্লোগান দিচ্ছিল। অনেকের হাতে আমেরিকা ও ইসরাইল বিরোধী প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।

তেহরানসহ কয়েকটি শহরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি। এ কারণে এসব শহরকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। রেড জোন হিসেবে চিহ্নিত শহরগুলোতে বিজয় উৎসব মোটর শোভাযাত্রার মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। তেহরানও রেড জোনের মধ্যে পড়েছে।

মার্কিন এই বার্তা সংস্থা আরও লিখেছে, ইরানে এ বছর এমন সময় বিপ্লব বার্ষিকী উদযাপিত হচ্ছে যখন ভিয়েনায় ইরানের সঙ্গে ৪+১ গ্রুপের আলোচনা চলছে। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েই এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আমেরিকার সবচেয়ে প্রভাবশালী এই বার্তা সংস্থাকে উদ্ধৃত করে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ইরানে ইসলামী বিপ্লবের বিজয় দিবস উদযাপনের খবরটি প্রকাশ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31