ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহী পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বারুইপাড়া গ্রামের আমিরুন বেগম (১১০) বছর বয়সী বৃদ্ধা অসহায় মায়ের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।
২৩ শে নভেম্বর পুঠিয়া পশ্চিম বারুইপাড়া গ্রামের,স্বামী মৃত,জানু পরামানিকের স্ত্রী আমিরুন বেগমকে (১১০) তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।
বৃদ্ধা আমিরুন বেগমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার,কম্বল,ঘরের চৌকি প্রদান করেন।
এছাড়াও ঘরের ঢেউটিন ও খাট দেওয়ার আশ্বাস দেন উপজেলা প্রশাসন। পাশাপাশি তাকে সকল ধরনের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান।
এ সময় আমিরুন বেগম এর বড় মেয়ে রসেনা বেগম বলেন, আমাদের পরিবারের বর্তমানে আর্থিক অসচ্ছলের এর মধ্যে পার করছি। এলাকার বিভিন্ন ব্যক্তি আমাদের সাহায্য সহযোগিতা করছে। এখন আমাদের উপজেলার নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয় বিভিন্ন সময় আমাদের আর্থিক সহায়তা প্রদান করেন আসছে। সামনের দিনে বিপদ-আপদে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের পাশে থাকবেন এমন আশ্বাস প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন,একজন মা যার বয়স ১১০ বছর, তিনি আল্লাহর পক্ষ থেকে ১১০ বছর হায়াত পেয়েছেন সেজন্য আমরা শুকরিয়া জানাই, আমি লোকের মাধ্যমে জানতে পারি উনি অসহায় জীবনযাপন করছেন,আমি নিজেই এখানে এসেছি। বৃদ্ধা মহিলার সঙ্গে কথা বলেছি। সেই সাথে তার শারীরিক খোঁজ খবর নেওয়া হয়েছে। আমরা উপজেলা প্রশাসন সব সময় এই মহিলার পাশে আছি ইনশাল্লাহ।


