IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক দুই আসামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক দুই আসামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে সংগঠিত হওয়া রাজমিস্ত্রীর ছদ্মবেশে থাকা হত্যা মামলার ২ পলাতক আসামি বাবু (৩০) ও জাইদুল ইসলাম (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড ব্যাটালিয়ন অ্যাকশন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বোয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাবু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চর শেখালীপুর রাবনপাড়ার মজিবুর রহমান শেখের ছেলে ও অপরজন জাইদুল ইসলাম হচ্ছে একই এলাকার মকলেছুর রহমানের ছেলে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান, র‍্যাব-৫ ক্যাম্পের লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।

ক্যাম্প কমান্ডার তৌকির জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের শেখালীপুর রাবনপাড়া গ্রামের বদিউজ্জামান ওরফে বদি’র (৪৫) সাথে তার চাচাতো ভাই মজিবুর রহমান শেখের (৫০) জমিজমার বিরোধের জেরে গত বছরের ৪ ডিসেম্বর ভোরে বদিউজ্জামান ও তার স্ত্রী সন্তানের উপর হামলা চালায় মজিবুর রহমান শেখসহ আরও ২০-২২ জন।

একপর্যায়ে তারা বদিউজ্জামানের শরীরের বিভিন্ন স্থানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান। এঘটনায় তার ছেলে নয়ন (১৭) গুরুতর জখম হয়।

ঘটনার পর থেকে আসামীরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরবর্তীতে র‌্যাব-৫ এর একটি দল আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শুক্রবার রাতে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বোয়ালী গ্রামএলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31