IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়েরমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যুরুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনারবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভামহাদেবপুরে শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটল শিক্ষার্থীরশ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কাসিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিককুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> কোন দেশে কীভাবে উদযাপন হয় ভালোবাসা দিবস

কোন দেশে কীভাবে উদযাপন হয় ভালোবাসা দিবস

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ভালোবাসা দিবস। এই দিবসে কিছু দেশে ভালবাসার উদযাপন হলেও তা হয় অভিনব ভঙ্গিতে।

আবার কিছু দেশে একদমই অন্য কিছু ঘটে ১৪ ফেব্রুয়ারি। আসুন জেনে নেওয়া যাক, কোন দেশে এ দিন কাটে কেমন করে।

ফ্রান্স

ফ্রান্সের এক ছোট্ট গ্রামের নাম ভ্যালেনটাইন। সে গ্রাম এদিন সেজে ওঠে দারুণভাবে। প্রত্যেকটি বাড়ি গ্রিটিংস কার্ড, ভালবাসার বার্তা, প্রেমের প্রস্তাব লেখা চিরকুটে সাজিয়ে তোলা হয়। লতা-পাতা ফুলও থাকে সেই অন্দরসজ্জায়। বাড়ির বাগানও সাজানো হয় একই ভাবে।

দক্ষিণ কোরিয়া

শুধু ১৪ ফেব্রুয়ারি নয়, এ দেশে ভালোবাসার উদযাপন হয় প্রত্যেক মাসের ১৪ তারিখে। গোলাপ দিবস পালন করা হয় মে মাসে, চুম্বন দিবস জুনে এবং আলিঙ্গন দিবস এপ্রিলে।

ঘানা

১৪ ফ্রেব্রুয়ারি এ দেশে জাতীয় চকোলেট দিবস হিসেবে পালিত হয়। দেশের পর্যটন বাড়ানোর জন্য এ উদ্যোগ নিয়েছিল ঘানার সরকার।

আর্জেন্টিনা

ভালোবাসার উদযাপন হয় লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনাতেও। কিন্তু তা ফেব্রুয়ারি মাসে নয়, জুলাই মাসে। কাছের মানুষকে চকোলেট বা অন্য কোনও উপহার দেওয়ার রীতি রয়েছে এ দেশেও।

বুলগেরিয়া

যারা ওয়াইন তৈরি করেন, বুলগেরিয়ায় তাদের নামে এ দিন উৎসর্গ করা হয়েছে। তবে ১৪ ফেব্রুয়ারি যুগলে বসে ওয়াইন খাওয়ার রীতি রয়েছে বটে।

ডেনমার্ক

ভালোবাসার উদযাপন হয় বটে, তবে খানিক অভিনব কায়দায়। ভালোবাসার মানুষকে এ দিন হাতে তৈরি কার্ড দেওয়া হয়। তবে যে সে কার্ড নয়, সাদা ফুল শুকিয়ে তা কাগজে ফুটিয়ে তোলা হয়। এর নাম স্নোড্রপ।

রোমানিয়া

১৪ নয়, ২৪ ফেব্রুয়ারি ভালোবাসার উদযাপন হয় এ দেশে। বিভিন্ন জুটি এ দিনে বাগদান পর্ব সেরে ফেলেন। এদিন সৌভাগ্যের আশায় সাধারণত বরফে মুখ ধুয়ে নেন তারা।

জাপান

মনে আছে স্কুলবেলার প্রেমের কথা? অনেক সাহস জুটিয়ে হয়তো কাউকে উপহার দিয়েছিলেন কিছু। কিন্তু অপরজন তা নির্মমভাবে ফিরিয়ে দিলেন। জাপানে থাকলে সে দুঃখ খানিক কমবে। ১৪ ফেব্রুয়ারি কোনও উপহার দিতেই পারেন পছন্দের মানুষকে। তিনি ফিরিয়ে দিতে চাইলে তাকে ১৪ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে দিন ‘হোয়াইট ডে’ পালন করা হয়।

ওয়েলস

যুক্তরাজ্যের অন্তভুক্ত দ্বীপরাষ্ট্র ওয়েলস। সেখানে ভালোবাসা দিবস উদযাপন হয় জানুয়ারির ২৫ তারিখে। স্থানীয়ভাবে এদিনকে বলা হয় ‘ডে অব সানডাইনওয়েন’। এদিন ভোর থেকেই ভালোবাসা উদযাপনে মেতে ওঠেন সেখানকার বাসিন্দারা।

স্পেন

স্পেনেও উদযাপিত হয় ভালোবাসা দিবস। তবে সেটি ১৪ ফেব্রুয়ারি নয়, বরং ৯ অক্টোবর ভালোবাসা দিবস হিসেবে বেছে নিয়েছেন সেখানকার বাসিন্দারা। দিনটিকে তাদের কাছে ‘সেন্ট ডায়নিসাস’ নামে পরিচিত। সূত্র: ট্রাভেল ম্যাগাজিন, ডিস্ট্রাকটিফাই

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031