IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিখোঁজের ২৫ দিন পর শিশু মৃতদেহ উদ্ধার

নিখোঁজের ২৫ দিন পর শিশু মৃতদেহ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গা পৌর এলাকায় নিখোঁজের ২৫ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শিশু আবু হুরায়রার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তালতলা গ্রামের কবরস্থানে একটি কবরের ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।

এ ঘটনায় আটক দুজনের মধ্যে রাজমিস্ত্রী আব্দুল মোমিনের স্বীকারোক্তি অনুযায়ী মৃতদেহটি উদ্ধার করা হয়। রাতেই ময়নাতদন্তের জন্য মৃতদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আবু হুরায়রা চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের ভুট্টা ব্যবসায়ী ও কৃষক আব্দুল বারেকের একমাত্র ছেলে। সে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

এর আগে ১৯ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে পাশের বাড়ির রঞ্জু হক নামে এক প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যায় আবু হুরাইরা। ওই শিক্ষকের ঘরে ব্যাগ রেখে সে বাইরে বের হয়। এরপর থেকে তাকে পাওয়া যায়নি। ওই দিন সন্ধ্যায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়। রাতে পুলিশকে খবর দেওয়া হয়। এলাকায় মাইকিংও করা হয়।

পরে ধারণা করা হয়, বাড়ির পাশে পুকুরে পড়েছে হয়তো। সে অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে পুকুরে দীর্ঘ সময় ধরে তল্লাশি করেন। তারপরও তাকে পাওয়া যায়নি। পরে সদর থানায় একটি মামলা করে শিশুর বাবা। এই মামলায় গ্রেফতার হয় শিক্ষক রঞ্জু ও তার ভাই মঞ্জু।

পুলিশ জানায়, নিখোঁজের পর থেকেই অভিযান চালাচ্ছিল পুলিশ। এই মামলায় গ্রেফতার রঞ্জু ও মঞ্জুকে জিজ্ঞাসাবাদের পরও তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে একই এলাকার আব্দুল মোমিনসহ দুইজনকে আটক করে পুলিশ।

এরপর আব্দুল মোমিনের স্বীকারোক্তির ভিত্তিতে রোববার রাতে কবরস্থানে অভিযান চালানো হয়। কবরস্থানের ভেতর থেকে শিশুটির অর্ধগলিত হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করা হয়। আটক রাজমিস্ত্রী আব্দুল মোমিন তালতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও আবু হুরায়রার প্রতিবেশি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, নিখোঁজের মামলায় গ্রেফতার দুজনের কাছ থেকে আমরা কোনো তথ্য পাইনি। পরবর্তীতে গোয়েন্দা তৎপর চালিয়ে আব্দুল মোমিনসহ দুজনকে আটক করি। পরে আব্দুল মোমিনের স্বীকারোক্তিতে কবরস্থানের মধ্যে একটি কবর থেকে শিশুটির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31