IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> গৃহায়নের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

গৃহায়নের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামে গৃহায়ন কর্তৃপক্ষের উপপরিচালক এবং একজন প্লট গৃহীতাসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

জালিয়াতির মাধ্যমে সরকারি মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেওয়াসহ নিজে লাভবান হওয়া ও অন্যকে লাভবান করার অপরাধে এই মামলা করা হয়।

সোমবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ কার্যালয়ে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ।

আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন মাহমুদ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম অফিসের প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) নাসির উদ্দিন, প্রাক্তন নির্বাহী প্রকৌশলী এ কিউ এম শাহজালাল, প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) রাজু আহম্মেদ, প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) মোহাম্মদ একরামুল কবীর ও প্লট গৃহীতা মোহাম্মদ আলম শিকদার ওরফে মোহাম্মদ আলম।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মামলার বাদি দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিরা পারস্পরিক যোগসাজশে নিজে লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে হাউজিং বরাদ্দকরণ কমিটির ১৯৯১ সালের ২০ ডিসেম্বরের বোর্ড সভার সিদ্ধান্তকে অমান্য করে এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের সরকারি বাণিজ্যিক প্লট আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা প্রতিবেদন প্রদান করে। 

তিনি আরও জানান, নামমাত্র ১৩ লাখ ৪৭ হাজার ৬৬৭ টাকা মূল্য পরিশোধের আদেশ দিয়ে, কথিত বরাদ্দ গৃহীতা মোহাম্মদ আলমের পক্ষে দায়মুক্তি সনদপত্র প্রদান করে শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31