IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> হাসপাতালে ম্যারাডোনা

হাসপাতালে ম্যারাডোনা

ধূমকেতু নিউজ ডেস্ক : আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনার আশঙ্কা করা হলেও এখনও সেই রকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সোমবার ম্যারাডোনাকে লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুয়েনস এইরেস শহর থেকে এক ঘণ্টা দূরত্বের এই হাসপাতালে তার নানা পরীক্ষা করা হচ্ছে। তার চিকিৎসক লিপোলদো জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই ম্যারাডোনার শারীরিক অবস্থা ভালো ছিল না। তাকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেয়া হয়েছে। তাকে

অন্তত তিন দিন পর্যবেক্ষণে রাখা হবে।

মানসিকভাবেও ভালো নেই তিনি। আর এটি তার শরীরে প্রভাব ফেলেছে। সর্বশেষ গত শুক্রবার ম্যারাডোনাকে জনসমক্ষে দেখা গেছে। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ম্যারাডোনা সেদিন ৬০তম জন্মদিন উপলক্ষে ক্লাব জিমনাসিয়ায় এসেছিলেন। কেকও কেটেছিলেন। তার জন্মদিনে সবাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে ৮০ বছর বয়সে এসেও ম্যারাডোনাকে নিয়ে টুইট করতে ভোলেননি। কিন্তু ম্যারাডোনার শরীর আর তাকে সাপোর্ট দিচ্ছে না।

তবে তার অবস্থা খুব একটা গুরুতর নয় বলেই আশ্বস্ত করেছেন চিকিৎসকরা। ম্যারাডোনাকে কী কারণে হাসপাতালে নেয়া হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি চিকিৎসক। তবে সবাইকে আশ্বস্ত করেছেন, অন্তত কোভিড-১৯ সংক্রান্ত কিছু হয়নি তার। গত কয়েক বছরে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে ম্যারাডোনাকে। ২০১৯ সালে পাকস্থলীতে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিতে হয়েছিল তাকে। ২০১৮ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ দেখতে দেখতেই অসুস্থ হয়ে পড়েছিলেন।

তার সম্পর্কে চিকিৎসক বলেন, তিনি বয়স্ক একজন রোগী; তার জীবনে অনেক চাপ। এটি এমন একটি সময়, তাকে অবশ্যই সহযোগিতা করতে হবে আমাদের। কেননা ম্যারাডোনা হওয়াটা খুবই কঠিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31