IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে

ধূমকেতু নিউজ ডেস্ক : শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয় পেল জিম্বাবুয়ে। এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াল সফরকারীরা। দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখেন জিম্বাবুয়ের বোলার মুজারাবানি। তার কারণেই নিশ্চিত পরাজয়ের ম্যাচে দারুণভাবে ফিরে সুপার ওভারে জয় পায় তারা।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে টানা জিতে আগেই ট্রফি নিজেদের করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিতলেই হোয়াইটওয়াশ হবে সফরকারী জিম্বাবুয়ে। এমন চাপহীন ম্যাচে ২৭৯ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৬ রানে দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান।

এরপর হায়দার আলীকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন বাবর আজম। মাত্র ১৩ রানে ফেরেন হায়দার আলী। ২০ রানে ৩ উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি মোহাম্মদ রেজোয়ানও। দলীয় ৫১ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনি। ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা ইফতেখার আহমেদও ব্যর্থ। দলীয় ৮৮ রানে ফেরেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অভিষেক হওয়া খুশদিল শাহকে সঙ্গে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন বাবর আজম। দলীয় ১৫১ আর ব্যক্তিগত ৩৩ রানে ফেরেন খুশদিল। এরপর নিয়মিত কোনো ব্যাটসম্যান না থাকায় সপ্তম উইকেটে পেস বোলার ওয়াহাব রিয়াজকে সঙ্গে নিয়েই দলের পরাজয় এড়াতে সর্বোচ্চ চেষ্টা করে যান বাবর আজম। আর এই জুটিতেই ক্যারিয়ারের ৭৭তম ওয়ানডেতে ১২তম সেঞ্চুরি তুলে নেন বাবর।

সপ্তম উইকেটে বাবর আজম ও ওয়াহাব রিয়াজ ৯৫ বলে ১০০ রানের জুটি গড়েন। তাদের এই জুটিতেই জয়ের স্বপ্ন দেখে পাকিস্তান। শেষদিকে জয়ের জন্য ১৯ বলে প্রয়োজন ছিল ২৮ রান। খেলার এমন অবস্থায় বাউন্ডারি হাঁকাতে গিয়ে লংঅনে ক্যাচ তুলে দিয় ফেরেন ওয়াহাব। তার আগে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন তিনি।

জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২০ রান। ৪৯তম ওভারে মুজারাবানির করা ওভারের প্রথম বল ডট দিয়ে দ্বিতীয় বলে ছক্কা হাঁকান বাবর। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন তিনি। ওভারের পঞ্চম বলে আউট হন শাহীন শাহ আফ্রিদি। শেষ বলে বাবর আজমের উইকেট তুলে নিলে কার্যত হেরে যায় পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারের আগে ফেরেন বাবর আজম। তার আগে দলকে জয়ের স্বপ্ন দেখিয়ে ১২৫ বলে ১৩টি চার ও এক ছক্কায় ১২৫ করেন রান।

শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম বলে চার নিয়ে ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে দেন মোহাম্মদ মুসা, দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন তিনি। তৃতীয় বলে ডট দেন হাসনাইন, পরের বলে নেন ডাবল। শেষ দুই বলে প্রয়োজন ছিল ৬ রান। পঞ্চম বলে হাসনাইন নেন সিঙ্গেল। আর শেষ বলে চার হাঁকিয়ে ম্যাচ ড্র করেন মোহাম্মদ মুসা।

সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে মুজারাবানির করা ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকাতে গিয়ে সিকান্দার রাজার হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইফতেখার আহমেদ। দ্বিতীয় বল আকাশে তুলে দিয়ে সিঙ্গেল নেন খুশদিল শাহ। তৃতীয় বলে ফখর জামান সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন। চতুর্থ বলে সজোরে ব্যাট চালান খুশদিল শাহ। কিন্তু দুর্ভাগ্য বল তার ব্যাটে লেগে স্টাম্পে গিয়ে আঘাত হানে। সুপার ওভারের নিয়মানুসারে দুই উইকেট হারিয়ে ইনিংস গুটায় পাকিস্তান।

সুপার ওভারে মাত্র ৩ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31