IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> দেশের সব মানুষ ও সম্পদকে বীমার আওতায় আনতে হবে : কামাল

দেশের সব মানুষ ও সম্পদকে বীমার আওতায় আনতে হবে : কামাল

kamal

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের সম্পদের পরিমাণের তুলনায় টাকা এখনও অনেক কম বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, সম্পদ বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বাড়ি-গাড়ি, রেল, বাস-টার্মিনাল, রাস্তা-ঘাট এবং যাত্রীসহ নানা ধরনের বিমা চালু করার সুযোগ রয়েছে। এগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। সব মানুষ ও সম্পদকে বিমার আওতায় আনতে হবে।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় বিমা দিবস-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে দেশের জীবন বিমা কোম্পানির প্রবৃদ্ধি হয়েছে ৪ গুণ। সাধারণ বিমা কোম্পানির প্রবৃদ্ধি হয়েছে ৩ গুণ। দেশের বিমা কোম্পানিগুলোর সম্পদের পরিমাণ ৬০ হাজার কোটি টাকা।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত বিমা দিবস উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, আইডিআরএর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এবং বিআইএর সভাপতি শেখ কবির হোসেন।

‘বিমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ প্রতিপাদ্যে আজ সারা দেশে দিবসটি পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে— বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের আলোচনা সভা। প্রামাণ্য চিত্র প্রদর্শনসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে।

বিমা দিবস উদ্বোধনের আগে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বিমা চালু করা হয়েছে। প্রতিবন্ধী ঈশান আজান (অটিজম) ও বুদ্ধি প্রতিবন্ধী রিমিকে পলিসি হস্তান্তরের মাধ্যমে বঙ্গবন্ধু সুরক্ষা বিমার উদ্বোধন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। তাই জাতির পিতার স্মৃতি বিজড়িত ১ মার্চকে ‘জাতীয় বিমা দিবস’ হিসেবে ঘোষণা করে ২০২০ সালের ১৫ জানুয়ারি একটি আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31