IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> লিড নিউজ >> প্রবাস >> ইউক্রেনের বৃহত্তম শহর খারকিভের পতন

ইউক্রেনের বৃহত্তম শহর খারকিভের পতন

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের পতন হয়েছে রুশ সেনাদের হাতে। এটি একটি রুশ ভাষাভাষী শহর। স্থানীয় সময় ভোর ৬টার দিকে এ শহরের পতন হয়।

বুধবার বিবিসি এ খবর জানিয়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর খারকিভের পতন হওয়ায় রুশ বাহিনী যুদ্ধে অনেকটাই এগিয়ে গেলো বলে মনে করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, রাশিয়ার প্যারাট্রুপাররা খারকিভ শহরে অবতরণ করছে। শহরের উপর তাদের আক্রমণ আরও জোরালো করেছে।

রাশিয়ার বোমা বর্ষণে খারকিভ শহরে অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

তবে এর আগেও একবার রুশ বাহিনী শহরটির দখল নিয়েছিল। পরে ইউক্রেনের বাহিনী তা পুনরুদ্ধার করে।

এরইমধ্যে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসন দখল করেছে রুশ সেনারা।

এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের আকাশ রাশিয়ার বিমানের জন্য নিষিদ্ধ।

বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের বেশিরভাগ সময় ইউক্রেন সংকট নিয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘পুতিন হয়তো ট্যাংক দিয়ে কিয়েভ শহর ঘিরে রাখতে পারবেন। কিন্তু তাদের হৃদয় অর্জন করতে পারবেন না।’

যুদ্ধের কারণে অব্যহতভাবে ইউক্রেন ছাড়ছেন সাধারণ মানুষ। জাতিসংঘ বলছে, এখন পর্যন্ত ছয় লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়েছে।

এ পরিস্থিতিতে মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং এবং তেল কোম্পানি এক্সনমবিল রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করেছে।

বেলারুশ তাদের সীমান্তে সেন্য সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। বেলারুশ সরকার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বেশ ঘনিষ্ঠ।

এদিকে কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ার বিপুল সংখ্যক সেনার বহর। তারা শহরটিতে প্রবেশের চেষ্টা করলে ব্যাপক লড়াইয়ের আশঙ্কা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31