IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> টাকা দেব ওদের মেরো না : রাম প্রসাদ

টাকা দেব ওদের মেরো না : রাম প্রসাদ

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘তোমাকে টাকা দেব ওদের মেরো না। কিন্তু এর আগেই মনে হয় যা ঘটার ঘটে গেছে।’

মঙ্গলবার অন্তঃসত্ত্বা রিতু চক্রবর্তী বাবা রাম প্রসাদ চক্রবর্তী এ কথা বলেন।

প্রিয়তমা স্ত্রী ও অন্তঃসত্ত্বা মেয়ের রক্তাক্ত লাশের কাছে অসহায় এক স্বামী এবং নিরুপায় এক বাবা তিনি। শান্ত স্বভাবের রাম প্রসাদ এতটাই হতভম্ব হয়ে আছেন যে; ঘটনার পর থেকে চিৎকার করে কাঁদতেও পারছেন না।

এর আগে বেলা ৩টার দিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ডাইলপট্টি এলাকার একটি বহুতল ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে থেকে নিহত মা ও তার অন্তঃসত্ত্বা মেয়ের লাশ উদ্ধার করা হয়।

রাম প্রসাদ জানান, ঘাতকের সঙ্গে তিনি কথাও বলেছিলেন। আর্তি জানিয়েছিলেন। আমার সঙ্গে কারও শত্রুতা নেই বা ছিলও না। কেন এই হত্যার ঘটনা সে ব্যাপারে আমি কিছুই জানি না। আমি খবর পেয়ে এসে দেখি আমার বাড়ির নিচে ও ফ্ল্যাটে পুলিশ।

তিনি জানান, আমার একটি ছেলে ও এক মেয়ে। ছেলে হৃদয় চক্রবর্তী কয়েক মাস আগে মুসলিম হয়েছে এবং ফারজানা নামের একটি মেয়েকে বিয়ে করেছেন। আমরা প্রথমে বিষয়টি মেনে নিইনি কিন্তু পরে মেনে নিয়েছি। গত কয়েক দিন থেকে পুত্রবধূ ফারজানা এ ফ্ল্যাটেই থাকছেন।

নিহত রিতু চক্রবর্তী সাড়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তার বাবা রাম প্রসাদ চক্রবর্তী জানান, মেয়ে অন্তঃসত্ত্বা থাকায় সে আমার বাড়িতে এসেছিল। তার স্বামী শ্যামল চক্রবর্তী চট্টগ্রামে পুরানো গাড়ির ব্যবসা করেন।

তিনি জানান, বাড়ির সামনে পুলিশ ও এলাকাবাসীর জটলা দেখে স্ত্রীর মোবাইল ফোনে ৩/৪ বার কল দিলে অপরপ্রান্ত থেকে ঘাতক জোবায়ের বারবার টাকা ও স্বর্ণালংকার কোথায় আছে তা জানতে চাচ্ছিল। টাকা স্বর্ণালংকার দিলে খুন করবে না বলেও জানাচ্ছিল জোবায়ের। তখন বলেছিলাম তোমাকে টাকা দেবো ওদের মেরো না।

তিনি বলেন, আমি বিচার চাই। আমার তো সব শেষ। আমার স্ত্রী, সন্তান, অনাগত নাতিকে হত্যা করেছে। আমি তো ঘাতক জোবায়েরকে দেখিও নাই কোনদিন। আমি বিচার চাই।

মঙ্গলবার বেলা ৩টার দিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ডাইলপট্টি এলাকার একটি বহুতল ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে মা ও তার অন্তঃসত্ত্বা মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহতরা হলেন রুমা চক্রবর্তী (৪৫) ও রিতু চক্রবর্তী (২২)। রিতু চক্রবর্তী সাড়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তার বাবা রাম প্রসাদ চক্রবর্তী।

এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ঘাতক জোবায়েরকে (৩৫) ছুরিসহ আটক করে। সে নগরীর পাইকপাড়া এলাকার বাসিন্দা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31