IMG-LOGO

বুধবার, ২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালিদেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনুরাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্পনির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Home >> টেক ওয়ার্ল্ড >> জাতীয় >> ‘হোয়াইট হাউসে যে-ই আসুক বাংলাদেশের সমস্যা নেই’

‘হোয়াইট হাউসে যে-ই আসুক বাংলাদেশের সমস্যা নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মার্কিন পররাষ্ট্রনীতি ব্যক্তি-নির্ভর নয় উল্লেখ করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন যে-ই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতে হোয়াইট হাউসে আসুক তাতে বাংলাদেশের কোনো সমস্যা নেই।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে ড. মোমেনের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘ক্ষমতায় যে-ই আসুক, আমাদের কোনো সমস্যা নেই।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্রেটিক চ্যালেঞ্জার জো বাইডেন হোয়াইট হাউসের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং আমেরিকার জনগণ এখন মূল যুদ্ধক্ষেত্রের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

কারা নির্বাচনে বিজয়ী হবে তা বলার সময় এখনো হয়নি উল্লেখ করে ড. মোমেন বলেন, ঢাকা বাণিজ্য ও বিনিয়োগ ফ্রন্টে পরবর্তী মার্কিন সরকারের সাথে ঘনিষ্টভাবে কাজ করবে। ‘আমরা নিরপেক্ষতা বজায় রাখি। আমাদের কোনো দেশের সাথে শত্রুতা নেই। আমেরিকার সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে’ যোগ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি খুব ভাল করছে এবং দেশ ভূ-রাজনৈতিক দিক থেকে খুব ভালো অবস্থানে রয়েছে।’

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মঙ্গলবার বলেছিলেন যে, মার্কিন নির্বাচনের ফলাফল ঢাকা-ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান স্থিতিশীল ও ঊর্ধ্বমুখী সহযোগিতায় বিরূপ প্রভাব ফেলবে না। কারণ এই সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বা দলের ওপর নির্ভরশীল নয়।

তিনি বলেন, ‘মার্কিন সম্পর্ক ব্যক্তি বা দলের ওপর নির্ভর করে না… এমন (বাংলাদেশ-মার্কিন) সম্পর্ক প্রতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে যায়।’

পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত রাখার ব্যপারে আশাবাদী এবং আমেরিকার বাজারে স্থগিত থাকা বাণিজ্য অগ্রাধিকার পুনরুদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান সম্প্রতি নয়াদিল্লির পর তিন দিনের ঢাকা সফর করেন। তখন তিনি ইঙ্গিত দেন যে, তার দেশ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি ‘কেন্দ্রস্থল’ হিসাবে দেখে থাকে।

সফরকালে মাসুদ বলেছেন, কোনো মার্কিন রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গিকে ফোকাস না করে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নীতিমালা অনুসারেই সব আলোচনা হয়েছে।

সফর শেষে বিগান বলেছেন যে, তাদের একটি নির্বাচন হতে যাচ্ছে। তবে তিনি তার আত্মবিশ্বাসের পুনরাবৃত্তি করেন যে নির্বাচনের ফলাফল নির্বিশেষে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031