IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> প্রতারণার মামলা নিয়ে যা বললেন সোনাক্ষী

প্রতারণার মামলা নিয়ে যা বললেন সোনাক্ষী

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘দাবাং’ দিয়ে বলিউড যাত্রা সোনাক্ষী সিনহার। প্রত্যাশা অনুযায়ী ক্যারিয়ার তার খুব একটা গতিতে চলছে না। প্রায়ই নানা বিতর্কের মুখে পড়েন। তার বিরুদ্ধে ২০১৯ সালে প্রায় ৩৭ লাখ রুপি অগ্রিম নিয়েও দিল্লির একটি অনুষ্ঠানে না যাওয়ার অভিযোগ উঠে।

তখন একটি জালিয়াতির মামলাও করা হয় তার বিরুদ্ধে। সম্প্রতি এ মামলায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে অভিনেত্রী প্রতিবেদনগুলো খারিজ করার জন্য তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উল্লিখিত বিষয়ে একটি ব্যাখ্যা জারি করেছেন।

তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই। তার খ্যাতি একজন দুর্বৃত্ত ব্যক্তিকে দিয়ে ক্ষুন্ন করা হচ্ছে।

তিনি মিডিয়াকে ‘ভুয়া খবর’ না ছড়ানোর জন্য অনুরোধ করেন।

তিনি জানান, ‘কয়েক দিন ধরে কোনো যাচাই-বাছাই ছাড়াই মিডিয়ায় আমার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করার গুজব ছড়িয়ে পড়েছে। এটি সম্পূর্ণ গুজব এবং একজন দুর্বৃত্তের কাজ যে আমাকে হয়রানির চেষ্টা করছে। আমি সমস্ত মিডিয়া হাউস, সাংবাদিক এবং সংবাদদাতাদের অনুরোধ করছি যে এই ভুয়া খবর প্রচার না করার জন্য।

আমার সুনামকে আঘাত করে আমার কাছ থেকে কিছু অর্থ নেওয়ার চেষ্টা করছে চক্রটি।’

তিনি আরও জানান, ‘বিষয়টি মুরাদাবাদ আদালতে বিচারাধীন এবং এলাহাবাদ হাইকোর্ট স্থগিত করেছে। আমার আইনি দল তার বিরুদ্ধে আদালত অবমাননার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।মুরাদাবাদ আদালত তার রায় না দেওয়া পর্যন্ত এই বিষয়ে আমার সাথে অনুগ্রহ করে যোগাযোগ করবেন না। আমি বাড়িতে আছি এবং আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে আমার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট জারি হয়নি।’

তার কয়েক মিনিট পরে তিনি ইনস্টাগ্রামে কফির কাপের সাথে পোজ দেওয়ার একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘হাউস অ্যারেস্ট’।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31