IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> লিড নিউজ >> আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম। বুধবার ব্যারেল প্রতি ২ দশমিক ২৭ থেকে ১ দশমিক ৮ ডলার কমে বর্তমানে তা ১২৫ ডলারে পৌঁছেছে।

এদিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেইসঙ্গে রাশিয়া ইউক্রেনের কয়েকটি শহর থেকে বেসামরিক লোকজনকে বের হতে সুযোগ দেয়ার জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

গত সপ্তাহে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) প্রধান ঘোষণা দেন যে, সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে তারা ছয় কোটি ব্যারেল তেল রিজার্ভ থেকে সরবরাহ করবেন।

ইউক্রেনে রাশিয়ার কথিত ‘বিশেষ অভিযান’ শুরুর পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। এর জেরে প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে ১৩৯ ডলারে পৌঁছে, যা ছিল ২০০৮ সালের পর সর্বোচ্চ।

তেল রপ্তানিতে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের পরই রাশিয়ার অবস্থান। রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় আমদানিকারক ইউরোপ ও যুক্তরাষ্ট্র।

ইউক্রেনে আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্র তেলের আমদানি বন্ধ ঘোষণা করলেও ইউরোপের পক্ষ থেকে এখনও এ ধরনের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

রাশিয়া বলেছে, ইউরোপ তাদের তেল আমদানি বন্ধ করে দিলে তারা ইউরোপে গ্যাসের রপ্তানি বন্ধ করে দেবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31