IMG-LOGO

সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠননিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশপ্রধান প্রজনন মৌসুমে ” মা ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদানরাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধনমহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলে জমি লিখে নেয়ার অভিযোগমহাদেবপুরে ঘটনার ২৫ দিন পর স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্তহত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী গ্রেফতারসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগনন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস ও সাধারণ সম্পাদক শামীম
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ার মিলপাড়ায় বেপরয়া কিশোর গ্যাং

কুষ্টিয়ার মিলপাড়ায় বেপরয়া কিশোর গ্যাং

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া মিলপাড়া এলাকায় সক্রিয় হয়ে উঠেছে ‘কিশোর গ্যাং’। উদ্ভট সব নামে এলাকাভিত্তিক নতুন নতুন সন্ত্রাসী বাহিনী গড়ে তুলছে তারা। এরই মধ্যে এদের সংশ্লিষ্টতায় সন্ত্রাসী গ্রুপের তৎপরতা ভয়াবহ ও বেপরোয়া রূপ নিয়েছে। পাড়া-মহল্লা-বস্তির ছিঁচকে সন্ত্রাসী থেকে শুরু করে ধনাঢ্য পরিবারের ধনীর দুলাল, এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এসব বাহিনীতে জড়িয়ে পড়ছে। তাদের হাতে হাতে এখন দেশি অস্ত্রের ছড়াছড়ি; রয়েছে অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্রও।

সরজমিনে গিয়ে খোজ নিয়ে দেখা যায়, ‘কিশোর গ্যাং’ এর সদস্য সবুজ (৩৭) পিতা খবির মন্ডল, আব্দুল্লাহ (৩০) পিতা- সামসুল কামার, কালু (২৫) ও রনি (২৪) উভয় পিতা- আকবর, ও অস্ত্র মামলার আসামী সবুজ মন্ডল (পিতা- খবির মন্ডল), রাকিব (২৬) (পিতা: মৃত রুস্তম)। এরা সবাই চরমিলপাড়ার আবাসনের বাসিন্দা।

কিশোর অপরাধীদের বেশিরভাগই মাদকসেবী। এই সদস্য গুলো ছিনতাই, চাঁদাবাজি, মাদক বিক্রি, ইভটিজিং, অপহরণ, ধর্ষণসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে তারা। অভিযোগ রয়েছ এসব কর্মকান্ডে নেতৃীত্ব দিচ্ছেন ১০ নং ওয়ার্ড এর পৌর কমিশনার গোলাম মোস্তফা লাভলু। এই কিশোর গ্যাং এর অত্যাচারে ঐ এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেদককে জানান ঐ বাহিনী সন্ধার পর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, এলাকার মানুষ কোনো যায়গায় অভিযোগ দিতে গেলে তাদের হত্যার হুমকি দেয়, যার ফলে কেউ কোথাও কোনো অভিযোগ দিতে পারছে না বলে জানান। এ দিকে ঐ এলাকার সালেহা নামের এক নারী এই বাহিনীদের বিরুদ্ধে গতকাল কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর থেকে ঐ নারী কে সন্ত্রাসী বাহিনির সদস্যরা হত্যার হুমকি দিয়ে আসছে।

গত ০৩ অক্টোবর বিকাল ৩ ঘটিকার সময় পৌরসভার কাছে থেকে রাস্তার কাজ সালেহা নামের ঐ নারী পায়। এমতাবস্থায় কাজ পাওয়ার পর ঐ এলাকায় সালেহা রাস্তার কাজ করতে গেলে মিলপাড়া গড়াই আবাসন এলাকার মোড়ে ঐ সব সন্ত্রাসীরা সালেহাকে হুমকি প্রদান করে। তারা বলে রাস্তা করতে হালে আমাদের চাঁদা দিতে হবে। এ সময় সালেহা টাকা দিতে অস্বীকার করলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। সালেহা তাদের কে গালাগালি করতে নিষেধ করলে ঐ সব সন্ত্রাসীরা ঐ নারীকে কিল ঘুষি ও এলোপাতাড়ি ভাবে মার ধর করে। পরে এলাকার মানুষ তাদের হাত থেকে রক্ষা করে। এমতাবস্থা ঐ দিন সালেহা কুষ্টিয়া মডেল থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করে।

এলাকাবাসীর দাবী এলাকার মানুষ যেনো শান্তিতে বসবাস করতে পারেন, এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় এর প্রতি দৃষ্টি আকর্ষণ ও বিনীত অনুরোধ করেছেন তারা। এদিকে লাভলু কমিশনারের কাছে এই কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ তার হাতে থাকার ব্যাপারে অভিযোগ করলে তিনি তা অস্বিকার করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930