IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> বৈঠকে রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

বৈঠকে রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : শান্তি আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ মার্চ) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসতে চলেছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রো কুলেবা।

তুরস্কের আন্তালিয়া শহরে আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামের আলোচনার ফঁকে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম দুই দেশের সর্বচ্চো পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তুরস্কের শীর্ষ কূটনীতিক মেভলুত কাভুসোগলু সম্প্রতি এক টুইট বার্তায় একথা জানিয়েছেন।

এদিকে আলোচনায় বসার বিষয়টি সংবাদ মাধ্যম টেলিগ্রামকে নিশ্চিত করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা জানান, আলোচনাটি অর্থবহ হলেই তিনি ল্যাভরভের সঙ্গে বসতে প্রস্তুত আছেন।

মেভলুত কাভুসোগলু বলেন, ‘আমরা আশা করছি এই বৈঠকের মাধ্যমে বিবাদমান দুই পক্ষ শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একমত হবেন।’

মেভলুত কাভুসোগলু বলেন, রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ সময় তিনি কিয়েভের সঙ্গে মস্কোর বৈঠক আয়োজনের কথা পুনরাবৃত্তি করেন। পরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেন।

তিনি আরো বলেন, ‘আমরা আশা করি যে এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট হবে। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার দিক থেকে এটিএকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বৈঠকের সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্কের সঙ্গে রাশিয়া এবং ইউক্রেনের সমুদ্রসীমা রয়েছে। এছাড়া এশিয়ার এ দেশটির সঙ্গে মস্কো ও কিয়েভের ভালো সম্পর্ক রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আঙ্কারা মস্কোর সঙ্গে কিয়েভের লড়াই বন্ধে মধ্যস্ততা করার প্রস্তাব দিয়েছিল। এছাড়া তুরস্ক জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে মস্কোকে যুদ্ধে বন্ধের আহ্বান জানিয়েছিল।

ইউক্রেনের রুশপন্থী দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে গত মাসের ২৪ তারিখ ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তার নির্দেশের পর থেকে পূর্ব ইউরোপের দেশটির তিন দিক থেকে হামলা চালাতে শুরু করে রুশ বাহিনী। দুই পক্ষের মধ্যে চলা লড়াইয়ে এখন পর্যন্ত কয়েক শ মানুষ নিহত হয়েছেন। উদ্বাস্তু হয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে ২০ লাখের বেশি সাধারণ ইউক্রেনীয়। যুদ্ধে বন্ধে এখন পর্যন্ত উভয় পক্ষের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এখন পর্যন্ত তিন দফা বৈঠক হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31