IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> প্রবাস >> লিড নিউজ >> ২৫ লাখ ছাড়িয়েছে ইউক্রেনের শরণার্থী

২৫ লাখ ছাড়িয়েছে ইউক্রেনের শরণার্থী

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার ইউক্রেনে হামলার পর এ পর্যন্ত ২৫ লাখ মানুষ ঘর বাড়ি ছেড়েছে এবং আরও ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেন, রাশিয়া ইউক্রেনের এ সংঘাতের ফলে ইউক্রেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া শরনার্থীর সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে।

ইউক্রেনের ভেতরে আরো বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

ইউক্রেনের রুশ সেনা অভিযানের দুই সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের চেয়ে বেশি সংখ্যক বেসামরিক নাগরিক হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ।

তিনি বলেন, ‘আমি চাই এই বার্তা শুধু কিয়েভ নয়, সারা বিশ্বের কাছে যেন পৌঁছায়।’

এমন সময় তিনি এই মন্তব্য করলেন, যখন রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা প্রসারিত করছে বলে খবর পাওয়া যাচ্ছে।

এদিকে রাশিয়া ক্রমান্বয়ে কিয়েভের চারদিক ঘিরে ফেলেছে। মার্কিন প্রতিষ্ঠানের ধারণ করা স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে ইউক্রেনে থাকা রাশিয়ার বিশালাকার সেই সামরিক বহর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাজধানী কিয়েভের কাছের এই বহরটিকে মূলত ছত্রভঙ্গ হয়ে পড়তে এবং সেনা সমাবেশ ঢেলে সাজাতে দেখা গেছে।

এই বহরটিকে সবশেষ কিয়েভের উত্তর-পশ্চিমে অ্যান্টোনোভ বিমানবন্দরের কাছে দেখা যায়। আর এর গতিবিধি ইঙ্গিত দিচ্ছে এটি শহরের দিকে নতুন করে অগ্রসর হতে পারে।

বহরের ছবি ধারণ করা প্রতিষ্ঠান মাক্সার টেকনোলোজিস শুক্রবার জানিয়েছে, বহরটির অংশ বিশেষ আশেপাশের শহরগুলোতে অবস্থান নিয়েছে। অন্য অংশ আরও উত্তরের দিকে সরে গেছে। কামানগুলো গোলা নিক্ষেপের অবস্থানে রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31