IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনের বিমানবন্দরে রুশ হামলা

ইউক্রেনের বিমানবন্দরে রুশ হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বিমানবন্দরটির প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

সিএনএন ও বিবিসির রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, ইভানো-ফাঙ্কিভস্ক শহরের একটি বিমানবন্দরে এ হামলা চালানো হয়। শহরের মেয়র রাসলান মার্টসিঙ্কিভ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে এই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি। ইউক্রেনে তৃতীয় কোনো বিমানবন্দরে এটি রুশ বাহিনীর হামলা।
প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, তারা শহরজুড়ে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইউক্রেনের গণমাধ্যমের খবরেও বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভভ শহরে সামরিকঘাঁটিতে রুশ বাহিনীর হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৭ জন।

লিভভ অঞ্চলের গভর্নর মাকসিম কোজিস্কির বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তিনি জানান, বিস্ফোরণের ফলে সামরিকঘাঁটিতে লাগা আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

লিভভের গভর্নর আরও জানান, রাশিয়ার সেনারা ৩০টি রকেট ছুড়েছে। হতাহতদের উদ্ধারে কয়েকটি অ্যাম্বুলেন্স সেখানে গেছে।
এ ছাড়া আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তাকেন্দ্রে (আইপিএসসি) নামে এই সামরিকঘাঁটিতে রবিবার রুশ সেনারা আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

এদিকে ইউক্রেন জানিয়েছে, আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে (আইপিএসসি) বিদেশি সামরিক প্রশিক্ষকরা কাজ করছেন। কেন্দ্রটি লিভভ থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ইয়াভোরিভ জেলায় অবস্থিত এবং এটি একটি সামরিক প্রশিক্ষণ ক্ষেত্র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31