IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইউক্রেন একা নয় ,পাশে ইউরোপীয় নেতারা

ইউক্রেন একা নয় ,পাশে ইউরোপীয় নেতারা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যেই দেশটি সফরে গেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তিন সদস্যদেশ পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা। কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করে তারা সবসময় ইউক্রেনের জনগণের সাথে আছে বলে জানিয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, রুশ বাহিনীর ক্রমাগত হামলার ভেতরেই ইউক্রেনের রাজধানী কিয়েভে জেলেনস্কির সাথে বৈঠক শেষে ব্রিফিং করেন তারা। সমগ্র ইউরোপ ইউক্রেনের পাশে আছে বলে আশ্বস্ত করেছেন তারা।

চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা জেলেনস্কিকে উদ্দেশ্য করে বলেন, আপনি আপনার জীবন এবং স্বাধীনতার জন্য লড়াই করছেন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানি, আপনি আমাদের সকলের জীবন এবং স্বাধীনতার জন্যও লড়াই করছেন।

এরপর ইউক্রেনের জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, আমরা সবসময় আপনাদের সাহসের প্রশংসা করি। আপনাদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে সর্বদা। ইউরোপ সবসময় ইউক্রেনের মানুষের পাশে থাকবে। আমরা আপনাদের জন্য আরও বেশি সহায়তা ও সমর্থন জুগিয়ে যাব।

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেজ জানসা বলেন, আপনারা (ইউক্রেনের জনগন) কখনই একা নন। আপনাদের লড়াই মানেই আমাদের লড়াই এবং আমরা একসঙ্গেই বিজয়ী হবো।

এসময় তারা ইউক্রেনের জনগণকে উজ্জীবিত করতে দেশটির জাতীয় স্লোগান উচ্চারণ করে বলে ওঠেন, ‘গ্লোরি টু ইউক্রেন’।

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি এই সফরের জন্য তিন দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন।

ইউক্রেনে রুশ বাহিনী সামরিক অভিযান শুরু করার পর থেকে এই প্রথমবার বিদেশি নেতারা দেশটি সফরে গেলেন। কিয়েভে রুশ বাহিনীর ক্রমাগত আক্রমণ আর বোমা হামলার মধ্যে জীবনের ঝুঁকি নিয়েই ট্রেনে করে পোল্যান্ড থেকে কিয়েভে পৌঁছান এই তিন নেতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31