IMG-LOGO

সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠননিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশপ্রধান প্রজনন মৌসুমে ” মা ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদানরাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধনমহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলে জমি লিখে নেয়ার অভিযোগমহাদেবপুরে ঘটনার ২৫ দিন পর স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্তহত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী গ্রেফতারসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগনন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস ও সাধারণ সম্পাদক শামীম
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বগুড়ায় ব্যবসায়ীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

বগুড়ায় ব্যবসায়ীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামে রচনা রানী অধিকারী (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের দাবি, অজ্ঞাত কারণে তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে প্রতিবেশিরা গৃহবধূ রচনার মৃত্যু নিয়ে সন্দেহ করছেন। তাদের ধারণা, শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যার পর লাশ ঝুঁলিয়ে দেন। পরে লাশ হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানায়, রচনা নারী অধিকারী শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামে সোনাতলা সড়কে কাপড় ব্যবসায়ী অনিক অধিকারীর স্ত্রী। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে বগুড়া সদরের টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, রচনা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। তদন্ত করলেই আসল রহস্য বের হবে।

শিবগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, রচনার স্বামী অনিক অধিকারী ও পরিবারের অন্য সদস্যরা দাবি করছেন, অজ্ঞাত কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930