IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রংপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রংপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : রংপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৫ জন।

শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শঠিবাড়ি-বড়দরগার মধ্যবর্তী স্থানে মির্জাপুর স্কুল এন্ড কলেজের বিপরীতে ভাবনা পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও মিঠাপুকুর থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনায় আহত অন্তত চার-পাঁচজনকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনায় নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের একজনের লাশ ট্রাক থেকে (৩৮) এবং অন্যজনকে বাস থেকে (৫২) উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহ দুটি বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচ এম আশিকুর জুবায়ের।

তিনি বলেন, রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়িতে ভাবনা পেট্রল পাম্পের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রংপুরগামী মায়ের দোয়া পরিবহনের বাসটির সঙ্গে ঢাকাগামী ট্রাকের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থল থেকে দুইজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে একজন বাসের যাত্রী ও একজন ট্রাকের চালক কিংবা হেল্পার হবেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31