IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ
Home >> প্রবাস >> টপ নিউজ >> রাশিয়া থেকে ভারত তেল কিনলে নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে না : সাকি

রাশিয়া থেকে ভারত তেল কিনলে নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে না : সাকি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারত যদি রাশিয়া থেকে কম দামে তেল আমদানি করে তবে তাতে মার্কিন নিষেধাজ্ঞার লংঘন হবে না কিন্তু নয়াদিল্লি ইতিহাসের ভুল পক্ষ অবলম্বন করবে।

হোয়াইট হাউসে সংবাদ ব্রিফিংয়ে একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি বলেন, আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা সব দেশের মেনে চলা উচিত।

রাশিয়া থেকে ভারত কম দামে তেল কিনছে বলে সাংবাদিকরা জেন সাকির দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “আমি বিশ্বাস করি এটি নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না তবে ইউক্রেন ইস্যুতে তারা কোথায় অবস্থান নিতে চায় সে সম্পর্কে ভারতকে ভেবে দেখার পরামর্শ দেব।”

জেন সাকি বলেন, “বর্তমান সময় সম্পর্কে যখন ইতিহাস লেখা হবে তখন রাশিয়া ও রুশ নেতাদেরকে সমর্থন করার কথা লেখা হবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে রাশিয়ার বিপর্যয়কর আগ্রাসনের প্রতি ভারতের সমর্থন ছিল।”

ভারতের গণমাধ্যম বুধবার জানিয়েছে যে, দেশের প্রধান তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন রাশিয়া থেকে ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে ভারতের কাছে রাশিয়া তেল বিক্রির প্রস্তাব দিলে নয়াদিল্লি তা গ্রহণ করে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। মস্কোর ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। ওই নিষেধাজ্ঞা আরোপ করার পর ভারত রাশিয়া থেকে তেল আমদানি করল।

শুধু তাই নয়, ইউক্রেনে রুশ সামরিক অভিযান সম্পর্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যে ভোটাভুটি হয় তাতে ভোট দেয়া থেকে বিরত ছিল ভারত। এর মাধ্যমে মূলত ভারত আমেরিকার দৃষ্টিভঙ্গির বিপরীতে নিজের অবস্থান ঘোষণা করেছে। শুধু তাই নয়, মার্কিন গণমাধ্যমগুলো বলছে- ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে এ পর্যন্ত ভারত নিন্দা প্রকাশও করে নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31