IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইউরোপের দেশগুলোতে আশ্রয় নিয়েছে ইউক্রেনের ১৫ লাখ শিশু

ইউরোপের দেশগুলোতে আশ্রয় নিয়েছে ইউক্রেনের ১৫ লাখ শিশু

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে ইউক্রেনের অন্তত ১৫ লাখ শিশু। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য দিয়েছে।

মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার সাংবাদিকদের বলেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত ২০ দিনে প্রতিদিন গড়ে ৭০ হাজারের বেশি শিশু শরণার্থী হয়েছে। প্রতি মিনিটে ৫৫টি শিশু বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় ১টি শিশু শরণার্থী হচ্ছে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যে গতিতে মানুষ ইউক্রেন ছেড়ে পালাচ্ছে এবং যে হারে শরণার্থীর সংখ্যা বাড়ছে, এটা নজিরবিহীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত অল্প সময়ের ব্যবধানে এত শরণার্থীর ঢল এর আগে দেখেনি ইউরোপ।

মেদিকা সীমান্তে কাজ করছেন রেডক্রসের ডাক্তার জেমস এলডার। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যুদ্ধ এবং সংঘাতের কারণে বাস্তুচ্যুত হওয়া শিশুদের মতো সীমান্তবর্তী দেশগুলোতে আশ্রয় নেওয়া ইউক্রেনীয় শিশুরা পারিবারিক বিচ্ছেদ, সহিংসতা, যৌন নির্যাতন এবং পাচারের উল্লেখযোগ্য ঝুঁকিতে রয়েছে। এসব শিশুকে জরুরিভাবে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শিশু সুরক্ষা পরিষেবাগুলো প্রয়োজন।

জেমস এলডার আরও বলেন, তিনি অনেক শিশুকে দেখেছেন যারা কান্না করছে না। যা মোটেও স্বাভাবিক বিষয় নয়। কারণ, কান্না না করা এসব শিশু ট্রমার মধ্যে চলে গেছে।

মেদিকা বর্ডারের তাবুতে ৬ ও ৯ বছরের শিশুর মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিলো তারা যেনো পাথর হয়ে গেছে! পাশে বসা মা জারনা বলছিলেন, দীর্ঘ যাত্রায় পায়ে হেটে, শুকনো খাবার খেয়ে সেই ধকল সামলাতে পারছে না তারা। সেই সাথে কিয়েভে ৩ দিন তারা ছিলেন ট্রেন ষ্টেশনের শেল্টারে। সেখান থেকে ১২ দিনে হেটে এসেছেন এখানে। এই দীর্ঘ ও কষ্টের যাত্রার ভেতর দিয়ে গিয়েছে ১৫ লক্ষ শিশু। শারীরিক কষ্ট ও ক্লান্তি হয়তো মুছে যাবে, কিন্তু মন ও মননে যে ছাপ ফেলে গেলো, সেটা কি কোনদিন যাবে?

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31