ধূমকেতু নিউজ ডেস্ক : খেলাধূলায় একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ। নারী বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর দক্ষিণ আফ্রিকায় টাইগারদের প্রথম জয়ের আনন্দে ভাসল দেশের ক্রীড়ামোদিরা।
সেই জয়ের উচ্ছ্বাসের রেশ কাটতে না কাটতেই আরেকটি আনন্দের উপলক্ষ এনে দিলেন তীরন্দাজরা।
এশিয়া কাপ আরচ্যারি স্টেজ-১ এ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
থাইল্যান্ডে শনিবার রোমান সানা-নাসরিন আক্তার জুটি ৫-৩ সেটে ভারতীয় জুটিকে হারায়। রোমান সানা তার ব্যক্তিগত রিকার্ভ ও পুরুষ রিকার্ভে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও মিশ্র বিভাগে স্বর্ণের স্বাদ পেলেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news