IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন

সারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন, চাকরি স্থায়ীকরণ, চিকিৎসা ও বাড়িভাড়া ভাতা প্রদান এবং পেশাগত নিরাপত্তাসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের সঙ্গে একযোগে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিক্রয় প্রতিনিধি জোট।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় নগরীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্টে সংগঠনটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিপুলসংখ্যক বিক্রয় প্রতিনিধি অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিক্রয় প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে এমনকি করোনাকালীন দুর্যোগের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন তারা। অথচ দীর্ঘদিন ধরে এ পেশায় নিয়োজিত কর্মীরা ন্যায্য অধিকার, আর্থিক সুরক্ষা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে রাজশাহী বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি মো. রফিকুল আলম মুদুল বলেন, বিক্রয় প্রতিনিধিদের জীবনমান উন্নয়নে ন্যূনতম ২৫ হাজার টাকা মূল বেতন, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং চাকরি স্থায়ীকরণ এখন সময়ের দাবি। পাশাপাশি বিক্রয় প্রতিনিধিরা সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবেন, তা দ্রুত সুনির্দিষ্ট করতে হবে। দাবিগুলো বাস্তবায়নে টালবাহানা করা হলে সারাদেশের সঙ্গে সমন্বয় করে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক মিলন খান বলেন, একটি প্রতিষ্ঠানের উৎপাদন ও বিপণন ব্যবস্থা সচল রাখতে বিক্রয় প্রতিনিধিরা দিনরাত পরিশ্রম করেন। অথচ দিনশেষে তাদের পরিবারকে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করতে হয়। ন্যায্য বেতন, বোনাস, চিকিৎসা ও আবাসন সুবিধা থেকে তাদের বঞ্চিত রাখা অমানবিক। যে প্রতিষ্ঠান কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারে না, তাদের ব্যবসা পরিচালনার নৈতিক ভিত্তি নিয়েও প্রশ্ন ওঠে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য সংগ্রহ ও সাংগঠনিক উন্নয়নবিষয়ক দায়িত্বপ্রাপ্ত গোলাম মোস্তফা, সহকারী পরিকল্পনা সম্পাদক আনোয়ার হোসেন, রাজশাহী শাখার সিনিয়র সহসভাপতি সুমন শেখসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31