IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> আরও তিন রাজ্যে জয়ী হবেন বাইডেন!

আরও তিন রাজ্যে জয়ী হবেন বাইডেন!

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন নির্বাচন। যেন বিশ্বব্যাপী সাজ সাজ রব। সবার দৃষ্টি এখন আমেরিকার দিকে। কে হচ্ছেন মার্কিন কর্ণধার? হোয়াইট হাউজের মালিক হচ্ছেন কে? এ নিয়ে জল্পনা-কল্পনা আর বিশ্লেষণের শেষ নেই। হিসেব কষছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিশ্লেষকরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও ফক্স নিউজ বলছে, ঐতিহাসিক এ নির্বাচনে এখনও নিশ্চিত নয় কে আমেরিকার মসনদে বসছেন। শুরু থেকে এখন পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও এমন সংখ্যায় গিয়ে তিনি ঠেকেছেন, যেখান থেকে সহজে উত্তরণ হওয়া কঠিন। এছাড়া গতবারের নির্বাচনের ন্যায় যে কোন সময় পরিস্থিতিও পাল্টে যেতে পারে।

নির্বাচনে এখন পর্যন্ত বাইডেন ২৬৪ ইলেক্টোরাল কলেজ ভোট নিয়ে এগিয়ে আছেন। ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট। অর্থ্যাৎ আর মাত্র একটি রাজ্য জয় করতে পারলেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হবেন বাইডেন।

তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, একটি নয়, বাইডেন অন্তত আরও তিনটি রাজ্যে জয়ী হবেন। রাজ্যগুলো হচ্ছে-নাভাদা, পেনসিলভেনিয়া ও জর্জিয়া। এর পাশাপাশি আরও দুএকটি রাজ্যেও জয় হতে পারে বাইডেনের।

বিশ্লেষকরা মনে করেন, যেসব রাজ্যগুলোতে পোস্টাল ভোটের গণনা চলছে তার ৭০% ভোটই বাইডেনের। কারণ সহিংসতার আশঙ্কায় বাইডেন সমর্থকরা আগেই ভোট প্রদান করেছেন। সেদিক বিবেচনা করলে বাইডেন আরও তিনটি রাজ্য জয় পাবেন বলে ধারণা বিশ্লেষকদের।

শুক্রবার (বাংলাদেশ সময়) দুপুর পর্যন্ত নাভাদার ভোট বিশ্লেষণে দেখা যায়, সেখানে ভোটে এগিয়ে আছেন বাইডেন। সেখানে এখন পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ৮৪ শতাংশ। অর্থ্যাৎ বাকি আছে ১৬ শতাংশ ভোট। এখনও প্রায় ৩ লাখ ভোট গণনা বাকি। প্রাপ্ত ভোটের ফলাফলে দেখা যাচ্ছে- বাইডেন ৬ লাখ ৪ হাজার ২৫১ ভোট পেয়ে এগিয়ে আছেন আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৫ লাখ ৯২ হাজার ৮১৩ ভোট। ফলে ধারণা করা হচ্ছে সেখানে কোনো অঘটন না ঘটলে বাইডেনই জয়ী হচ্ছে।

এদিকে অন্যতম ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেনিয়ায় ট্রাম্প ও বাইডেনের ভোটের ব্যবধান মাত্র ১৮ হাজার। অর্থ্যাৎ এই রাজ্যে ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৮৫ হাজার ৯৬৫ ভোট আর বাইডেনের প্রাপ্ত ভোট ৩২ লাখ ৬৭ হাজার ৯২৩। ভোট গণনা হতে এখনো বাকি ৫ শতাংশ। অর্থ্যাৎ যে কোনো মুহূর্তে ট্রাম্পকে টপকিয়ে যেতে পারেন বাইডেন।

এছাড়া জর্জিয়াতে দুই প্রার্থীর জয়ের সমান সুযোগ রয়েছে। ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে রাজ্যটিতে। যেখানে দেড় হাজার ভোটে এগিয়ে ট্রাম্প। ভোট গণনা বাকি এখনও ১ শতাংশ। প্রকাশিত ফলাফলে ট্রাম্প পেয়েছেন এখন পর্যন্ত ২৪ লাখ ৪৮ হাজার ৮১ ভোট। পিছিয়ে থাকা বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৬ হাজার ৮১৫ ভোট। অর্থ্যাৎ যে কোনো মুহূর্তে ট্রাম্পের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারেন বাইডেন।

তবে হোয়াইট হাউজের মসনদে কে বসছেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ।

এখন পর্যন্ত যেসব রাজ্যে বাইডেন জয়ে পেয়েছেন সেগুলো হলো- কানেকটিকাট (৭), ডেলওয়ার (৩), ডিসট্রিক্ট অব কলম্বিয়া (৩), ইলিনয় (২০), ম্যারিল্যান্ড (১০), ম্যাসাচুসেটস (১১), নিউ জার্সি (১৪), নিউইয়র্ক (২৯), রোডি আইল্যান্ড (৪), ভারমন্ট (৩), ভার্জিনিয়ায় (১৩), নিউ ক্যালিফোর্নিয়া (৫৫), নিউ হ্যাম্পশায়ার (৪), আর্জেনিয়ায় (১১) এবং উইসকনসিনে (১০), মিশিগান জয় পেয়েছেন জো বাইডেন।

এছাড়া অ্যালাবামা (৯), আরকানসাস (৬), ইন্ডিয়ানা (১১), কেন্টাটি (৮), লুইজিয়ানা (৮), মিসিসিপি (৬), নর্থ ডাকোটা (৩), ওকলোহোমা (৭), সাউথ ডাকোটা (৩), টেনেসি (১), ওয়েস্ট ভার্জিনিয়া (৫), ওয়েমিং (৩), কানসাস (৯), ওহিও (১১) ফ্লোরিডা (২৯) টেক্সাসে (৩৮) জয় পেয়েছেন ট্রাম্প।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31