IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> অনশনের ১৮ দিনেও সাড়া পাননি প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা

অনশনের ১৮ দিনেও সাড়া পাননি প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তার পাশে কাফনের কাপড় পরে শুয়ে আছেন বেশ কয়েকজন নারী-পুরুষ। সবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ প্রত্যাশী। গত ১৮ দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। অনশনের এতদিন পার হলেও আজও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

অনশন করতে গিয়ে তাদের মধ্যে দেড় শতাধিক শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে তারা দমে যাওয়ার পাত্র নন। অনশনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না তারা।

শুক্রবার সকালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল-২০১৮ প্রত্যাশী কমিটির সাধারণ সম্পাদক মো. আবু হাসান জাগো নিউজকে বলেন, প্রাথমিক শিক্ষা হলাে একটি দেশের শিক্ষার মূল ভিত্তি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অদৃশ্য জটিলতার কারণে ২০১৮ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত আমরা। নিয়োগ বাণিজ্য ও নিয়োগের দীর্ঘসূত্রিতা যার অন্যতম প্রধান কারণ।

তিনি বলেন, ২৪ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন, যা অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মাত্র দুই দশমিক তিন শতাংশ। তাদের মধ্যে ১৮ হাজার ১০৭ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে, যা মোট পরীক্ষার্থীর মাত্র শূন্য দশমিক ৫৬ শতাংশ। সাড়ে তিন হাজার কর্মস্থলে যোগদান করেন নি। তারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ এর অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ প্রদান ও প্যানেল পদ্ধতি প্রবর্তনের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।

আবু হাসান বলেন, রিট জটিলতার কারণে ২০১৪ হতে ২০২০ সাল পর্যন্ত ৬ বছরে মাত্র ১টি নিয়ােগ সম্পন্ন হয়। এ সময়ে সেশনজটের কবলে পড়ে যারা বয়স হারিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হন, তারা কী দোষ করেছেন? কেন নিয়মিত বিজ্ঞপ্তি হতে বঞ্চিত হয়েছে? কেন সংবিধানে উল্লিখিত আইনে সাম্যতা পাবে না?

১৮০ জনের বেশি সংসদ সদস্য ও মন্ত্রী যৌক্তিক দাবি প্যানেল ২০১৮ সালের সহকারী শিক্ষক নিয়ােগ প্রদানের জন্য জোরালাে সুপারিশ করবেন বলে জানান তিনি।

বাংলাদেশ প্রাইমারি এডুকেশন অ্যানুয়াল সেক্টর পারফরমেন্স ২০১৯- এর প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১ জন শিক্ষক দ্বারা শিক্ষাদান চলছে ৭৯টি বিদ্যালয়ে। ২ জন ও ৩ জন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে যথাক্রমে ১ হাজার ১২৪টি ও ৪ হাজার ৮টি প্রাথমিক বিদ্যালয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930