IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পর্যটক নিহত

কার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পর্যটক নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রাইভেট কারে করে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় ঘাতক ট্রাক কেড়ে নিল ৫ পর্যটকের প্রাণ। কার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহতের পাশাপাশি আরেকজন হাসপাতালে নেয়া হলে মারা যান।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর বাস স্টেশনের দক্ষিণ দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের সকলের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও ঘটনাস্থলে হারুন নামে একজন আইনজীবী ও চমেক হাসপাতালে নেয়ার পর হুমায়ন নামে একজনের পরিচয় পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, লোহাগাড়ায় দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকারের এক যাত্রীকে সকাল পৌনে নয়টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর বাস স্টেশনের দক্ষিণ দিকে কক্সবাজারমুখি একটি কারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী।’

জানা যায়, চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে করে কক্সবাজার যাচ্ছিলেন হারুনসহ পাঁচ পর্যটক। কিন্তু বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাকটি সামনে থেকে ধাক্কা দেয় কারটিকে। এতে কারটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।পরবর্তীতে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে, কিন্তু হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

তবে ঘটনার পর পরই ঘাতক ট্রাকটির চালক পালিয়ে যায় বলে জানান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান। তিনি জানান, আমরা ঘাতক ট্রাকটির চালককে আটকের চেষ্টা করছি এবং নিহতদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নিচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31