IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> রাজশাহী >> বাঘায় শারীরিক প্রতিবন্ধী এনামুল পেলো মুদি দোকান

বাঘায় শারীরিক প্রতিবন্ধী এনামুল পেলো মুদি দোকান

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী এনামুল হকের জন্য মালামাল সহ নতুন মুদি দোকানের ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবি সংগঠন বানিয়াপাড়া মানবিক সংস্থা।

শুক্রবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় সংস্থার সদস্যবৃন্দ ও এলাকাবাসির সহায়তায় পরিবারের জন্য একটি কাঠের তৈরি একটি ঢোপ ঘর সহ প্রায় ৭৬ প্রকার নিত্যপ্রয়োজনী মুদি দোকানের মালামাল সহ দোকানের চাবি হস্তান্তর করা হয় এনামুল হকের হাতে বানিয়া পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে।

জানা যায়, বাঘা পৌরসভার ৮ নং ওয়ার্ডের বানিয়াপাড়া গ্রামের মৃত ছইর প্রাং এর ছোট ছেলে এমামুল হক (৩০)। গত ২০১৬ সালে গাছ থেকে পড়ে মেরুডন্ডের হাঁড় ভেঙ্গে যায় তার । অর্থাভাবে চিকিৎসা করতে পারেনি । তারপর তেকে হাঁটা-চলার ক্ষমতা হারিয়ে ফেলেন সে। বর্তমানে হুইল চেয়ারে বসে বসে দিন পার করেন। এরপর থেকে পরিবারের উপর নেমে আসে অমানবিক দূর্ভোগ । পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যাক্তি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অমানবিক কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হচ্ছে পরিবারটিকে। এনামুল হকের স্ত্রী হাসি বেগম অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ করে সন্তানদের মুখে খাবার তুলে দেন। এনামুল হক এর দুই মেয়ে বড় মেয়ে মায়াবি খাতুন বয়স ১২ বছর ছোট মেয়ে জিনিয়া খাতুন বয়স ৮।

এ সময় দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বানিয়াপাড়া মানবিক সংস্থার সভাপতি নূরুল ইসলাম বলেন, আমরা চাই অসহায় মানুষের জন্য স্থায়ী উপার্জনের ব্যবস্থা করে দিতে সে জন্য আমাদের সবাইকে এগিয়ে আসা উচিৎ।

এসময় উপস্থিত ছিলেন, নতুন ঠিকানার পরিচালক আব্দুল মান্নাফ, সংগঠনের সহ সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, শরিফুল ইসলাম, আব্দুস সালাম, মাজহারুল ইসলাম রনি, আতিক ইসলাম, সানজিদ, রনি ইসসলাম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930