IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফিলিস্তিনের উত্তরাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে দুই ইসরাইলি নিহত

ফিলিস্তিনের উত্তরাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে দুই ইসরাইলি নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে সন্দেহভাজন বন্দুকধারীদের গুলিতে দুই ইসরাইলি নিহত হয়েছে। পরে ইসরাইলি পুলিশ কর্মকর্তারা সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলি করে হত্যা করে।

রোববার ইসরাইল অধিকৃত হাজেরা শহরে এই ঘটনা ঘটে। ইসরাইলের পুলিশ বলছে, পার্শ্ববর্তী উম্মুল ফাহম শহর থেকে বন্দুকধারীরা হাজেরা শহরে গিয়ে হত্যাকাণ্ড চালায়।

ইসরাইলের কান টিভি জানিয়েছে, বন্দুকধারী ফিলিস্তিনিরা যাদেরকে হত্যা করেছে তারা ইসরাইলের পুলিশ কর্মকর্তা। বন্দুকধারীদের গুলিতে ইসরাইলের আরো তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।

ইসরাইলের টেলিভিশনে নজরদারি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়েছে যাতে দেখা যায়, দুই বন্দুকধারী ফিলিস্তিনি হাজেরা শহরের প্রধান সড়কে দাঁড়িয়ে ইসরাইলিদের ওপর গুলি চালাচ্ছে।

এই হামলার জন্য ফিলিস্তিনের কোনো ব্যক্তি বা সংগঠন এখন পর্যন্ত দায়িত্ব স্বীকার করে নি।

গত মঙ্গলবার ইসরাইল অধিকৃত বীরসেবা শহরে অবৈধ বসতি স্থাপনকারী এক ইহুদির ওপর হামলা চালানোর অভিযোগে এক তরুণ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলের পুলিশ। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, চার ইসরাইলিকে হত্যার জন্য পুলিশ তাকে গুলি করে হত্যা করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930