IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> চিকিৎসক থেকে ব্যবসায়ী, এবার ‘পাপ’ সিনেমার নায়িকা মাহা

চিকিৎসক থেকে ব্যবসায়ী, এবার ‘পাপ’ সিনেমার নায়িকা মাহা

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমায় নতুন নায়িকা হিসেবে পথচলা শুরু করছেন জাকিয়া মাহা। ‘পাপ’ নামে সিনেমার নতুন নায়িকা হিসেবে কাজ করবেন তিনি। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নায়িকা হিসেবে তার নাম ঘোষণা করেছে তাদের ভেরিফায়েড পেজে।

মাহি, নুসরাত ফারিয়া, ফারিন খান, পূজা চেরীদের পর এবার এই প্রতিষ্ঠানের হাত ধরে নায়িকা হিসেবে যাত্রা করলেন মাহা।

‘পাপ’ সিনেমাটির পরিচালনা করবেন পরিচালক সৈকত নাসির। সেখানে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাকিয়া মাহা। যার পারিবারিক নাম জাকিয়া কামাল মুন।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ফেসবুকে নতুন নায়িকার নাম ও ছবি প্রকাশ করেছে। পোস্টে লেখা হয়েছে, ‘জাজের নতুন নায়িকার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। নাম জাকিয়া কামাল মুন। ডাক নাম: মাহা। উচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চি। বর্তমান ঠিকানা: গুলশান-১ ঢাকা। শিক্ষা: এমবিবিএস। প্রথম সিনেমা: পাপ। পরিচালক: সৈকত নাসির। প্রযোজনা: জাজ মাল্টিমিডিয়া।’

নায়িকা হওয়া প্রসঙ্গে মাহা জানান, তিনি এমবিবিএস পাশ করার পর তার বাবা মারা যান। তখন থেকে তিনি বাবার ব্যবসা দেখাশোনা করছেন। এখন সিনেমায় কাজের সুযোগ হয়েছে। তাই সিনেমায় যুক্ত হচ্ছেন। সবার কাছে দোয়া চেয়েছেন মাহা।

‘পাপ’ সিনেমার শুটিং শুরু হয়েছে গত ১৬ মার্চ। বর্তমানে কক্সবাজারে শুটিং চলছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31