IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়
Home >> খেলা >> হায়দরাবাদের কাছে হেরে কোহলির ব্যাঙ্গালুরুর বিদায়

হায়দরাবাদের কাছে হেরে কোহলির ব্যাঙ্গালুরুর বিদায়

ধূমকেতু নিউজ ডেস্ক : বৃহস্পতিবার হইহুল্লোড়ে দলপতি বিরাট কোহলির জন্মদিন পালন করে চ্যালেঞ্জ, ভয় সবই ঝেড়ে ফেলেছিল রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সদস্যরা।

শুক্রবার রাতে এলিমেটর ম্যাচে বেশ চাঙ্গা হয়েই মাঠে নেমেছিল তারা। কিন্তু সেই উৎসব কোন কাজে লাগল না।

সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের কাছে এবি ডি ভিলিয়ার্স আর অ্যারন ফিঞ্চ ছাড়া আর কেউ দাঁড়াতেই পারল না। ছুড়ে দিতে পারল না লড়াকু টার্গেট।

ফলে ৬ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে ১৩তম আইপিএলে শিরোপার দৌড়ে সমাপ্তি ঘটল বিরাট কোহলিদের।

আর এই জয়ে ফাইনালের আগে হায়দরাবাদের সামনে দ্বিতীয় কোয়ালিফায়ারে অপেক্ষায় দিল্লি।

শুক্রবার রাতে আবুধাবি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ব্যাঙ্গালুরু। ১৫ রানের মধ্যে দুই ওপেনার কোহলি ও পাডিক্কেলকে সাজঘরে ফেরান হায়দরাবাদের বোলার জেসন হোল্ডার।

কোহলিকে ৬ আর পাডিক্কেলকে মাত্র ১ রানে আউট করেন ক্যারিবীয় পেসার।

দলের হাল ধরেন অ্যারন ফিঞ্চ আর অভিজ্ঞ এবি ডি ভিলিয়ার্স । ৩০ বলে ৩২ রান করে শাহবাজ নাদিমের বলে লড়াই থামে ফিঞ্চের। এক প্রান্ত ধরে লড়াই চালিয়ে যান ভিলিয়ার্স। তিনি শুধু অন্যপ্রান্তের ব্যাটসম্যানদের আসা-যাওয়া দেখেন।

মইন আলীকে নিয়ে জুটি বাঁধার সুযোগই পাননি ভিলিয়ার্স। উইকেটে নেমেই শূন্যরানে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।

হায়দরাবাদ বোলারদের তোপে বাকি সব ব্যাটসম্যানদের মধ্যে কেবল মোহাম্মদ সিরাজ দুই অংকের ঘরে পৌঁছেছেন। তাও মাত্র ১০ রান। বাকি দুই ব্যাটসম্যান শিভাম দুবে (৮), ওয়াশিংটন সুন্দর (৫) রানে আউট হন।

১৮তম ওভারে এসে শেষতক ডি ভিলিয়ার্স বোল্ড হন নটরাজের বলে। ৪৩ বলে ৫ বাউন্ডারিতে ৫৬ রান করে ভিলিয়ার্স ফিরলে ব্যাঙ্গালুরু আশার আলো প্রায় নিভে যায়। টেল-এন্ডারের সিরাজ ৯ রানে ও নবদ্বীপ সাইনি ৯ রানে অপরাজিত থাকলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান জমা করতে পারে আরসিবি।

হায়দরাবাদ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জেসন হোল্ডার। ৪ ওভারে ২৫ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি। ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট পান নটরাজ।

জবাবে ১৩২ রানের সহজ টার্গেটের লক্ষ্যে নামলে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের। শ্রীবাস্তাব গোস্বামীকে শূন্যরানে ফেরান মোহাম্মদ সিরাজ। হার্ডহিটার হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকেও বেশিক্ষণ টিকে থাকতে দেননি সিরাজ। তাকেও ১৭ রানে ফেরান সিরাজ।

এরপর শক্ত প্রতিরোধ গড়ে তোলেন মনিশ পান্ডে ও কেন উইলিয়ামসন। মনিশকে ২১ বলে ২৪ রান করে অ্যাডাম জাম্পার বলে আউট হন। অপরপ্রান্তে হাল ধরে রাখেন উইলিয়ামসন।

এরমাঝে প্রিয়াম গর্গকে (৭) হারালেও উইলিয়ামসন-হোল্ডার জুটি জয় নিয়েই মাঠ ছাড়ে। উইলিয়ামসন ৪৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। অপরপ্রান্তে হোল্ডার অপরাজিত থাকেন ২০ বলে ২৪ রান করে। হোল্ডারের ২ চারের মারে ১ বল বাকি থাকতেই ১৩২ রান সংগ্রহ করে হায়দরাবাদ।

ফলে ৬ উইকেটে কোহলির ব্যাঙ্গালুরুকে হারাল সানরাইজার্স হায়রাবাদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31