IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু
Home >> বিনোদন >> ইরানি নির্মাতার সিনেমায় জয়া

ইরানি নির্মাতার সিনেমায় জয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একটি ইরানি প্রজেক্টে কাজ করছেন।

বাংলাদেশে একটি প্রজেক্ট করতে ‘দিন-দ্য ডে’খ্যাত ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম ও তার টিম চষে বেড়াচ্ছেন রাজধানীর নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্কের কিছু স্থানসহ বসুন্ধরার সোলমাইদ এলাকা।

বিভিন্ন সূত্রের খবরে ও সরেজমিনে গিয়ে সেটার সত্যতাও পাওয়া গেল।

রোববার বসুন্ধরার সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট এন্ড রেস্টুরেন্টেসহ আশেপাশের এলাকায় ইরানি টিম জয়া আহসানকে নিয়ে সকাল থেকেই শুটিং শুরু করে।

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের চিত্রনাট্য ও পরিচালনায় এই সিনেমার নাম ‘ফেরেশতে’। যেখানে জয়া আহসান নাম ভূমিকা ‘ফেরেশতে’ চরিত্রে অভিনয় করছেন। তার সঙ্গে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু। দুইজনই বস্তিতে বসবাসকারীর পোশাকে সেজে রিকশায় চড়ে ঘুরছেন। জয়ার কোলে তিন বছরের একটি মেয়ে বাচ্চাও রয়েছে।

জানা যায়, প্রায় ২০ দিনের শুটিং করবে ইরানি টিম। বেশিরভাগই হবে ডে-শ্যুট।

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গের ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে অভিনয় করে কাজের স্বীকৃতিস্বরূপ টালিউডের ফিল্মফেয়ারে তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন জয়া। এর আগে ২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান জয়া। এরপর ২০১৯ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’ ছবির জন্য ফের এই সম্মাননা পান তিনি।

এছাড়াও ২০১৭ সালে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ ও ২০১৪ সালে অরিন্দমের ‘আবর্ত’ সিনেমার জন্য ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিলেন পাওয়া জয়া আহসান। তাকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই, আলোচনার কমতিও নেই। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31