IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইউক্রেনের বুচা শহরে গুলি করে ৩২০ বেসামরিক নাগরিক হত্যা

ইউক্রেনের বুচা শহরে গুলি করে ৩২০ বেসামরিক নাগরিক হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী বুচা শহর দখল নেয়ার সময় রুশ সেনারা ৩২০ জন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে শহরটির মেয়র আনাতোলি ফেদোরুক।

ওয়ার্ড টুনাইটকে দেয়া মেয়র আনাতোলি ফেদোরুকের এক সাক্ষাৎকারের বরাত দিয়ে করা ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায় এসব তথ্য।

তার চোখের সামনেই অনেক কিছু হয়েছে উল্লেখ করে সাক্ষাৎকারে বুচা শহরের মেয়র বলেন, রুশ বাহিনীর হাতে বহু মানুষের হত্যাকাণ্ডের ঘটনার সাক্ষী তিনি নিজেই।

তিনি আরও বলেন, বুচা শহর থেকে তিনটি বেসামরিক গাড়িতে করে লোকজন কিয়েভের দিকে যাওয়ার চেষ্টা করছিল, সেখানেই তাদের নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।

শহর দখলের সময় রুশ বাহিনী স্থানীয় রাজনীতিবিদদেরও নিস্তার দেয়নি বলে অভিযোগ করেন আনাতোলি ফেদোরুক।

এদিকে রাশিয়া বরাবরই বুচাতে গণহত্যার কথা অস্বীকার করে আসছে। ক্রেম্লিন্র পক্ষ থেকে জানানো হয়, গণহত্যার বিষয়টি ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের সাজানো নাটক ছাড়া অ্যা কিছুই না।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও বুচা শহরে যুদ্ধাপরাধের বিষয়টি অস্বীকার করেছেন। এর জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বুচা শহরে এসে সেখানকার পরিস্থিতি, নিহতদের পরিবার-পরিজন কেমন আছেন, অসহায় মানুষজন কিভাবে দিনানিপাত করছে তার সবকিছু স্বচক্ষে পর্যবেক্ষণ করতে আমন্ত্রণ জানিয়েছেন বুচা শহরের মেয়র আনাতোলি ফেদোরুক।

তবে ওই শহরে যুদ্ধাপরাধের কথা অস্বীকার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি যেন বুচা শহরে এসে সেখানকার পরিস্থিতি দেখেন। যারা নিহত হয়েছেন তাদের পরিবার, বাবা-মা, স্বামী-স্ত্রী বা সন্তান যারা এতিম হয়েছে তারা কেমন আছে তা রুশ পররাষ্ট্রমন্ত্রীকে নিজের চোখে দেখার আহ্বান জানান ফেদোরুক।

এদিকে বুচা শহরে গণহত্যার তদন্ত করা হবে বলে জানিয়েছে জাতিসংঘ। রোববার (৩ এপ্রিল) বিশ্ব সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ঘোষণা দেন, ইউক্রেনের বুচা শহরে বেসামরিক মানুষের ওপর চালানো গণহত্যার যেসব চিত্র প্রকাশিত হয়েছে, তাতে আমি হতবাক। এই গণহত্যার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া এখন সময়ের দাবি মাত্র। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা জরুরী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31