IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ
Home >> প্রবাস >> রুশ সেনাকে গুলি করে হত্যা করল ইউক্রেনের সেনা

রুশ সেনাকে গুলি করে হত্যা করল ইউক্রেনের সেনা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের রাজধানীর কাছে অবস্থিত বুচা শহরে রাশিয়ান সেনাদের চালানো নৃশংসতা নিয়ে এখন উত্তাল পুরো বিশ্ব।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর সব বড় দেশগুলো বুচার ঘটনায় রাশিয়ার সমালোচনা করেছেন।

এ ঘটনায় রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে বের করে দেওয়ায় জন্য বৃহস্পতিবার ভোটাভুটিও হচ্ছে।

আর এমন সময়ই সামনে এলো ইউক্রেনের সেনাদের নৃশংসতার চিত্র।

আটককৃত রুশ সেনাদের মানবাধিকার লঙ্ঘন করে তাদের হত্যা করার একটি ভিডিও এখন ভাইরাল হয়েছে।

পশ্চিমা শক্তিশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এ ভিডিওটির সত্যতা যাচাই করেছে।

ঘটনাটি বুচা শহর থেকে ১১ কিলোমিটার দূরে একটি গ্রামে ঘটেছে বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস।

গণমাধ্যমটি জানিয়েছে, ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জ্যাকেট দিয়ে মাথা মোড়ানো একজন রুশ সেনা মারাত্মকভাবে আহত অবস্থায় পড়ে গড়াগড়ি খাচ্ছিল।

এমন সময় ইউক্রেনের একজন সেনা বলে, ও বেঁছে আছে। শ্বাস নিচ্ছে।

তখনই আরেক সেনা গোঙরাতে থাকা ওই রুশ সেনাকে দুইবার গুলি করে। তখনও নড়তে থাকায় তৃতীয়বার গুলি করে মৃত্যু নিশ্চিত করে। ওই সেনার পাশে আরও তিন-চার জন রুশ সেনার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। যাদের হাত বাঁধা ছিল।

ভিডিওতে আরও দেখা যায়, রুশ সেনাদের পাশে একটি বিএমডি-২ গাড়ি দাঁড়িয়ে আছে। এই যুদ্ধযানটি রাশিয়ার সেনাবাহিনী ব্যবহার করে। আর রুশ সেনারা সবাই সেনাবাহিনীর পোশাক পরিহিত ছিলেন।

এদিকে রাশিয়ার পক্ষ থেকেও বার বার হয়েছিল, আটক সেনাদের ওপর বর্বরতা চালিয়েছে ইউক্রেন। কিন্তু রাশিয়ার এমন দাবিগুলোকে পাত্তা দেওয়া হচ্ছিল না।

অবশেষে নিউইয়র্ক টাইমসই রাশিয়ার দাবির সত্যতা নিশ্চিত করেছে।

সূত্র: আল জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31