IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০মাস বন্ধবাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভারাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় কোর্ট কলেজে দোয়া মাহফিলশেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবার
Home >> রাজশাহী >> মোহনপুরে পুলিশের দেওয়া ঘর পেয়ে আনন্দিত গৃহহীন দম্পতি

মোহনপুরে পুলিশের দেওয়া ঘর পেয়ে আনন্দিত গৃহহীন দম্পতি

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের আইজিপি বেনজীর আহমেদের উদ্যোগে দেওয়া বাড়ি পেয়েছেন রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের গোছা গ্রামের বেগম দম্পতি। দুই কক্ষবিশিষ্ট দৃষ্টি নন্দন এ ঘরটি পেয়ে খুব খুশি বেগম।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত বেগম বলেন, সারা জীবন খুব কষ্টে জীবনযাপন করছি। ঝড়-বৃষ্টিতে সন্তানদের নিয়ে অনেক কষ্ট করতে হচ্ছিল। পুলিশ আমাদের জন্য যা করল সেটি কোনো দিন ভোলার মত নয়। আমি তাদের জন্য দোয়া করি।

বেগম আরও বলেন, সারাটি জীবন ভাড়া ঘরে অনেক কষ্টে বসবাস করতাম। এখন পুলিশ আমাদেরকে একটি ঘর দিয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।

রোববার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের আইজিপি বেনজীর আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মোহনপুর থানা পুলিশ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেগম দম্পতিকে নিয়ে থানা চত্বরে সরাসরি যুক্ত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, ওসি তদন্ত তৌহিদুর রহমার, এসআই জাহেদ, ইব্রাহীম খলিলুল্লাহ, আলহাজ, মোতালেব, এ.বি সিদ্দিকসহ থানার সকল অফিসার এবং পুলিশ সদস্য বৃন্দরা।

এছাড়াও উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, বাকশিমইল ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, জাহানাবাদ ইউপি চেয়ারম্যান হযরত আলী, জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিবেদক আনছার তালুকদার স্বাধীন, দৈনিক উত্তরা প্রতিদিনের প্রতিবেদক রায়হানুল হক রিফাত, মোহনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, মোহনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সোহেল এবং সাধারণ সম্পাদক শাহিন সাগরসহ আরো অনেকে।

উল্লেখ্য, ‘মুজিব বর্ষের অঙ্গিকার, গৃহহীন থাকবে না একটি পরিবার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গৃহহীনদের ঘর তৈরি করে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারে নামের তালিকা পাঠায় জেলা পুলিশ। এরপর থেকে মোহনপুর থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে রান্নাঘরসহ দুই রুম বিশিষ্ট ঘর নির্মাণ সম্পন্ন হয়। সেই ঘরে দেওয়া হয়েছে দুটি ফ্যান, দুইটি লাইট, একটি বাথরুম ও একটি টিউবওয়েল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930