IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে নারীর মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় মোমেনা খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা স্বামী আহত হয়েছেন।

এছাড়া রুদ্রনগর গ্রামে ঝড়ের কবলে পড়ে আশ্রয় নেয়া দোকানের প্রাচীর ভেঙে আরও চারজন আহতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ও রুদ্রনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন কুড়ুলগাছি গ্রামের আমিনুল হকের স্ত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় কুড়ুলগাছি গ্রামে মোমেনা খাতুন ও তার স্বামী টিনের তৈরি ছাপরা ঘরে বসে ছিলেন। ঝড়ের এক পর্যায়ে বাড়ির পাশের একটি বড় লিচু গাছ ভেঙে তাদের ঘরের চালের ওপর পড়ে। এ সময় লিচু গাছসহ ঘরের চালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোমেনা খাতুনের মৃত্যু হয়। এসময় তার স্বামী আমিনুল হক আহত হন।

অন্যদিকে, রুদ্রনগর গ্রামে তারাবির নামাজ শেষে ঝড়ের কবলে পড়ে চারজন মুসল্লি রুদ্রনগর গ্রামের স্কুলপাড়ার বকুলের ওষুধের দোকানে আশ্রয় নেন। এসময় প্রচণ্ড বাতাসে দোকানের প্রাচীর ভেঙে চারজনের ওপর পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুর কবীর বলেন, ঝড়ের সময় টিনের চালের ওপর গাছ পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামীও গুরুতর আহত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31