IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> অস্ট্রেলিয়াকেই ফেভারিট মানছেন ওয়াসিম আকরাম

অস্ট্রেলিয়াকেই ফেভারিট মানছেন ওয়াসিম আকরাম

ধূমকেতু নিউজ ডেস্ক : আইপিএল শেষ হওয়ার পরও বিশ্রাম নিতে পারবে না টুর্নামেন্টে অংশ নেয়া ভারতের ক্রিকেটাররা। নভেম্বরের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ায় উড়ে যাবে বিরাট কোহলি বাহিনী।

সেখানে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির পর চার টেস্টের সিরিজও খেলবে ভারত। সব মিলিয়ে প্রায় আড়াই মাস অস্ট্রেলিয়াতে পার করে দিতে হবে ভারতীয় ক্রিকেট দলকে।

সেই সফরে অস্ট্রেলিয়াকেই ফেভারিট মানছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

বিশেষ করে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াই এগিয়ে থাকবে বলে মনে করেন তিনি।

সম্প্রতি ক্রিকবাজের ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে এ সাবেক পাক অধিনায়ক বলেন, ‘অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং আক্রমণ এ মুহূর্তে বিশ্বের সেরা। ওদের দলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজেলউডের মতো পেসার আছেন। পাশাপাশি আরও কয়েকজন ভালো বোলারও আছেন। লড়াইটা বেশ জমবে বলে মনে করছি। তবে আমার ধারণা এই সফরে অস্ট্রেলিয়াই ফেভারিট।’

তবে এ দ্বৈরথে পিচকেও বড় একটি ফ্যাক্টর বলে মনে করেন ওয়াসিম।

তিনি বলেন, ‘পিচের ওপরে অনেক কিছু নির্ভর করবে। কারণ কোকাবুরা বল পুরনো হয়ে গেলে উইকেট পাওয়া কঠিন হয়ে যায়। তখন রান আটকানোর উপায় খুঁজে বের করতে হয়।’

সেখানে অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যানের ফেরার বিষয়টি উল্লেখ করেন ওয়াসিম আকরাম।

তিনি যোগ করেন, অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ ফিরে এসেছে। এতে তাদের ব্যাটিং শক্তি আরও অনেক বেড়ে যাবে।

তবে ভারতের বোলারদের খেলতেও স্বাগতিকদের ভুগতে হবে বলে মনে করেন এই সাবেক তারকা।

বর্তমান ভারত দলের পেসারদের ভূয়সী প্রশংসা করে ওয়াসিম আকরাম বলেন, ভারতের বোলিং আক্রমণও দারুণ। এখন মোহাম্মদ সামি, যাশপ্রিত বুমরা, নবদীপ সাইনি এবং বাকিরাও বেশ ভালো। ভারতীয় ক্রিকেটারদের শরীরী ভাষায় এখন বোঝা যায়, ওরা নিজেদের ওপর কতটা আস্থা রাখে। কতটা পরিশ্রম ওরা করে, তাও ওদের দেখে বোঝা যায়।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31