IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে মাছ কেনাকে কেন্দ্র করে প্রতিবেশীর আঘাতে একজনের মৃত্যু

বদলগাছীতে মাছ কেনাকে কেন্দ্র করে প্রতিবেশীর আঘাতে একজনের মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে মাছ কেনাকে কেন্দ্র করে প্রতিবেশীর আঘাতে একজনের মৃত্যু হয়েছে ছামসুলের। 

ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের চাকরাইল গ্রামে। নিহত ওই ব্যক্তি চাকরাইল গ্রামের মৃত অবির উদ্দীনের ছেলে ছামসুল হক (৫৮) । এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের প্রতিবেশী মজনু প্রামানিকের ছেলে শিপন হোসেন (৪২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ২৩ এপ্রিল (শনিবার) সকাল আনুমানিক সাড়ে ৮ টার সময় চাকরাইল বটতলী নামক স্থানে মাছের দাম করাকে কেন্দ্র করে নিহত ছামসুল হক ও শিপনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিপন হোসেন ছামসুলকে তার মেয়েকে জড়িয়ে অশালীন কথাবার্তা বললে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। উপস্থিত লোকজন তাদেরকে শান্ত করে। কিছুক্ষণপর শিপন সজিনার ডাল দিয়ে আঘাত করলে ছামসুল হক অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এসময় স্থানীয়রা তার মাথায় পানি দিলে জ্ঞান না ফেরায় বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বদলগাছী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা  বলেন, সকালে মোড়ের উপর মাছ কেনাকে কেন্দ্র করে শিপন ও ছামসুলের মধ্যে কথা কাটাকাটির জেরে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এসময় আমরা তাদেরকে শান্ত করি। কিছুক্ষণপর ছামসুল তার ফেলে যাওয়া মোবাইল ফোন নিতে আসলে শিপন হোসেন পুনরায় ছামসুলকে তার মেয়েকে জড়িয়ে অশালীন কথাবার্তা বললে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে শিপন সজিনার ডাল দিয়ে  ছামসুলকে আঘাত করলে সাইকেল নিয়ে রাস্তায় ঢলে পড়ে। তখন আমরা অজ্ঞান অবস্থায় ছামসুলকে বদলগাছী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উপজলো স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সহকারি সার্জন ডাঃ বন্যা বসাক বলেন ছামসুল হককে আমরা মৃত অবস্থায় পেয়েছি।

এ ব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ছামসুলের ডান চোখের কাছে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31