IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> সারাবিশ্বে সবচেয়ে বেশি কারাবন্দি উইঘুর মুসলিমরা

সারাবিশ্বে সবচেয়ে বেশি কারাবন্দি উইঘুর মুসলিমরা

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের জিনজিয়াং প্রদেশের কোনাশেহের কাউন্টির উইঘুর মুসলমানদের মধ্যে ২৫ জনে একজন কারাবন্দি। বিশ্বে কারাদণ্ডের যে হার তাদের মধ্যে সবচেয়ে বেশি দণ্ডিত চীনের এই উইঘুর মুসলিমরা। তাদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগ এনেছে চীন সরকার। সম্প্রতি ফাঁস হওয়া তথ্য পর্যালোচনা করে এপি নিশ্চিত করেছে বিষয়টি।

এপির লিস্টে কোনাশেহেরের প্রায় ১০ হাজার উইঘুর মুসলিমের নাম রয়েছে যাদের কারাগারে পাঠানো হয়েছে। সম্প্রতি কয়েক বছর ধরে চীন সংখ্যালঘু মুসলিম উইঘুরদের ওপর নৃশংস দমন-পীড়ন চালিয়েছে। অথচ এটিকে তারা ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ হিসাবে বর্ণনা করে।

বন্দী উইঘুরদের নামের এটি সবচেয়ে বড় তালিকা, তবে অনুমান করা হয় তার চেয়ে বেশি লোককে বন্দী শিবির এবং কারাগারে রাখা হয়েছে। চীন উইঘুরদের নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘমেয়াদী কারাবাসের ব্যবস্থা করেছে এবং দমনের অস্ত্র হিসাবে আইনকে ব্যবহার করছে।

আন্তর্জাতিক সমালোচনার মুখে, চীনা কর্মকর্তারা ২০১৯ সালে স্বল্পমেয়াদী, বিচারবহির্ভূত বন্দিশিবির বন্ধ করার ঘোষণা দেয় যেখানে উইঘুরদের কোনো অভিযোগ ছাড়াই রাখা হয়। যদিও হাজার হাজার উইঘুর মুসলিম দীর্ঘদিন এমনকি কয়েক দশক ধরে কারাগারে ভুগছেন।

কোনাশেহের কাউন্টিতে ২ লাখ ৬৭ হাজার মানুষের বসবাস। ওই কাউন্টিজুড়ে জেলের মেয়াদ ছিল ২ থেকে ২৫ বছর পর্যন্ত এবং গড়ে ৯ বছর। ২০১৭ সালের পর থেকে বেশি ধরপাকড় শুরু হয় উইঘুর মুসলিম অধ্যূষিত অঞ্চলটিতে। ধরার পরই কারাগারে রাখা হয় তাদের। এখানকার কারাগারে আছে নারী, পুরুষ, যুবক, এমনকি বয়স্ক ব্যক্তিরাও।

বিশ্বের সবচেয়ে বেশি মানুষের কারাবাস আমেরিকায়। তবে আমেরিকার চেয়ে ১০ গুণ বেশি মানুষ আছেন জিনজিয়াংয়ের কোনাশেহের এলাকার কারাগারে।

বিশেষজ্ঞরা বলছেন, যে এটি স্পষ্টভাবে দেখায় যে উইঘুর মুসলিম হওয়ার জন্য লোকেদের টার্গেট করা হয়েছে এবং চীন সরকার তাদের জাতিগত স্বীকৃতি দিতে নারাজ।

জিনজিয়াংয়ের মুখপাত্র এলিজান আনায়াত বলেছেন, আইন অনুযায়ী সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা কখনই নির্দিষ্টভাবে নির্দিষ্ট অঞ্চল, জাতিগোষ্ঠী, ধর্ম, এমনকি উইঘুরদের টার্গেট করবো না। তিনি আরও বলেন, যারা ভালো তাদের সঙ্গে কখনো খারাপ কিছু করবো না, তবে যারা সন্ত্রাসী তাদের ছেড়ে দেওয়া হবে না।

সূত্র: দ্যা গার্ডিয়ান, আল-জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31