IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীর
Home >> কৃষি >> টপ নিউজ >> গোমস্তাপুরে মূহূর্তেই ডুবে গেল শত শত বিঘা জমির ধান

গোমস্তাপুরে মূহূর্তেই ডুবে গেল শত শত বিঘা জমির ধান

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উজান থেকে নেমে আসে ঢলের পানিতে পূনর্ভবা নদীর পানি উপচে পড়ে বিলাঞ্চলে প্রবেশ করায় শতশত বিঘা জমির উঠতি বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে।

সম্প্রতি উপজেলার রাধানগর ইউনিয়নের বিল কুজাইন ও চন্দের বিল এলাকায় এ ঘটনা ঘটেছে। গত কয়েক দিনের লাগাতর বৃষ্টিপাতের কারণে সীমান্ত নদী পূনর্ভবা নদীর পানি উপচে পড়ায় বিল দুটিতে পানি প্রবেশ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ওই এলাকা সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, হঠাৎ করে হাওরাঞ্চলের মত পানি প্রবেশ করায় জমিতে কেটে রাখা ধান নিমজ্জিত হতে দেখে উপস্থিত কৃষকদের হাহাকার করতে দেখা যায়।

তারা জানান, এমনিতেই ধান কাটা শ্রমিকের সংকটের কারনে সময়মত ধান কাটতে না পারা। তার উপর দূর্যোগপূর্ণ আবহাওয়া কারণে কাটাধান জমি থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি। এদিকে হঠাৎ করে ঢলের পানিতে বিলাঞ্চল সয়লাব হয়ে যাওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছে।

এদিকে তাদের দীর্ঘদিনের দাবি, কুজনঘাটে পূনর্ভবা নদীর উপর সেতু নির্মাণের কোন ব্যবস্থা না হওয়ায় তারা নিম্নাঞ্চল থেকে দ্রুত ধান সংগ্রহ করতে পারছেনা।

এছাড়া, বিলাঞ্চল থেকে দ্রুত পামি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় প্রায় প্রতি বছরই এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। পূনর্ভবা নদী, বিল ও খাঁড়িগুলোতে দ্রুত ড্রেজিং ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

অপরদিকে, ওই এলাকা পরিদর্শনে যাওয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার উপস্থিত সাংবাদিকদের জানান, বিলের ধানগুলো নিমজ্জিত হওয়া কয়েকদিন হয়ে গেল। এ অবস্থা চলতে থাকলে ধানগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930