ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : দেশে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ার সারাদেশের ন্যায় সোমবার প্রথমদিনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ২৬৮৬ জন শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত টিকা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবদুল হামিদ, ইপিআই টেকনিশিয়ান মনিরুল ইসলামসহঅন্যরা।
সোমবার প্রথমদিনে উপজেলার ৬ টি ইউনিয়নের ১৯ টি কেন্দ্রে লক্ষ্যমাত্রার বেশি ১৬৬ জন শিশুকে টিকা দেয়া হয়। প্রসঙ্গত: ৩ সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনে কমিউনিটি পর্যায়ে শুন্য থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ৪৭৩ জন ও স্কুল পর্যায়ে ৭ হাজার ৮৪৭ জনকে এ টিকার আওতায় আনার পরিকল্পনা গ্রহন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।



